৩৩২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমেছে টাইগার বাহিনী। তবে মাত্র ২১ রান করেই লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত বিদায় জানালো আজকের ম্যাচকে।
প্রসঙ্গত, আফগানিস্তান প্রথম উইকেট হারিয়েছিলো ৩৭তম ওভারের প্রথম বলে গিয়ে। বাংলাদেশ প্রথম উইকেট হারায় পঞ্চম ওভারের প্রথম বলে।
ফারুকির শর্ট লেংথের বলে তুলে মারতে গিয়েছিলেন ১৩ রান করা লিটন, তবে টাইমিং করতে পারেননি মোটেও।
শর্ট মিডউইকেটে মোহাম্মদ নবির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক।
আগের ম্যাচে তামিম, এবার লিটন—বাংলাদেশ অধিনায়কেরা ফারুকিরই শিকার।
লিটনকে অনুসরণ করেন শান্তও।
রাউন্ড দ্য উইকেট থেকে করা মুজিবের বলটা টার্ন করে বেরিয়ে যাচ্ছিল। লাইন পুরোই মিস করে গেছেন তিনি। হারিয়েছেন স্টাম্প।
২০ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে শুরুতেই এলোমেলো করে ফেলেছে বাংলাদেশ।
নবম ওভারে প্রথম বলে দীর্ঘদিন পর দলে ফেরা নাঈম শেখকেও আউট করেন ফারুকী। ২১ বলে মাত্র ৯ রান করে ফেরেন বাহাতি।
আরও পড়ুন:
- ২৪ ঘণ্টায় রেকর্ড ৮২০ ডেঙ্গু রোগী হাসপাতালে, দুইজনের মৃত্যু
- ধরলা নদীতে ভেলায় ভেসে আসলো যুবকের মরদেহ
- রাজধানীতে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎতাড়িত হয়ে যুবক নিহত
- কক্সবাজারে কয়লা বিদ্যুৎ প্রকল্পে কাঠের স্তূপে অগ্নিকান্ড
- অটো ভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
- নকলায় অতিরিক্ত ভাড়া আদায়; ১৩ হাজার টাকা জরিমানা
- লাইমানে রুশ হামলায় ৮ জনের প্রাণহানি
- ম্যাচ জিততে ৩৩২ রান করতে হবে টাইগারদের
- বাংলার মাটিতে টাইগারদের বিপক্ষে রেকর্ড ভাঙলো ১১ বছর পর
