মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বাংলাদেশ পৃথিবীর মধ্যে রোল মডেল। বঙ্গবন্ধুর উত্তরাধিকারী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও দেশপ্রেমের কারণে বাংলাদেশ সারাবিশ্বে সুনাম কুড়িয়ে রোল মডেল হয়েছে।
তিনি আরও বলেছেন, স্বাধীনতার ৫২ বছরের মধ্যে জিয়া, খালেদা জিয়াসহ অন্যান্য সরকারের ২৯ বছরে দেশে তথা চিরিরবন্দরেও কোন উন্নয়ন হয়নি। যুদ্ধাপরাধী গোলাম আযমকে নাগরিকত্ব দিয়ে ও বঙ্গবন্ধুর খুনীদের রাষ্ট্রদূত বানিয়ে যুদ্ধাপরাধীদের মদদ দিয়ে তাদের প্রতিষ্ঠিত করেছে। বিএনপি-জামায়াত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর দেশকে পাকিস্তান বানানোর পাঁয়তারা করছেন। তাদের পাকিস্তন প্রীতির সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় চিরিরবন্দর আমেনা-বাকী ফাউন্ডেশনের আয়োজনে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুলে বাংলাদেশ পুলিশের গার্ড অব অনার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান, বিজয় একাত্তর গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন, শহীদ মোজাফ্ফর হাউজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
