নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে বিএনপি‘র পদযাত্রা কর্মসূচি পালন!

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা এবং সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীতে শান্তিপূর্ণভাবে পদযাত্রা কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি।

শনিবার ( ১৯ আগষ্ট ) বিকেল চারটায় নগরীর খানপুর হাসপাতাল রোড থেকে এই পদযাত্রা কর্মসূচি শুরু করে মহানগর বিএনপি।

পদযাত্রাটি খানপুর থেকে শুরু করে মেট্রো মোড় ঘুরে মিশন পাড়া দিয়ে চাষাড়া চত্বরে ঘুরে

বিবি রোড় হয়ে গ্ৰীনেজ ব্যাংকের মোড় দিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে সমাপ্ত হয়।

এ সময়ে পদযাত্রা কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল,

মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন সুসজ্জিত হয়ে শান্তিপূর্ণভাবে খালেদা জিয়ার মুক্তি চাই ও সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে 

এবং সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন,

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহবায়ক মনির হোসেন খান,

আনোয়ার হোসেন আনু, ফতেহ মো. রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান,

মাসুদ রানা, হাবিবুর রহমান দুলাল, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, হাবিবুর রহমান মিঠু,

শাখাওয়াত ইসলাম রানা, মাকিদ মোস্তাকিম শিপলু, শাহিন আহমেদ, কামরুল হাসান চুন্নু সাউদ,

ফারুক হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, সিনিয়র সহ-সভাপতি শাহাদাত আলম রতন,

সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক শিকদার, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল,

মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সাগর খান, নারায়ণগঞ্জ

এনএএন টিভি