মুক্তির পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল

কারাগার থেকে মুক্তির পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলশানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বৃহস্পতিবার বিকাল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

Share this news as a Photo Card