রাজধানীতে ৯ সেপ্টেম্বর বিএনপির গণমিছিল

৯ সেপ্টেম্বর রাজধানীতে গণমিছিল করবে বিএনপি।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক দুটি গণমিছিল অনুষ্ঠিত হবে। শনিবার বিকাল ৩টায় এ কর্মসূচি পালিত হবে।

বিএনপিসহ যুগপৎ আন্দোলনে সব শরিকরা এই কর্মসূচি পালন করবে।

সরকারের পতনের এক দফা দাবিতে বর্তমানে বিএনপির সঙ্গে

ছোট-বড় মিলিয়ে ৩৬টি রাজনৈতিক দল যুগপৎভাবে আন্দোলন করছে।

আরও পড়ুন :

 

এনএএন টিভি