আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ। বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

সূত্র জানায়, আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এ সভায় বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় শূন্য পাঁচটি আসনের উপনির্বাচনে তাদের প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।

Share this news as a Photo Card