রাজধানীতে মাদকবিরোধী পুলিশি অভিযানে আটক ৩১

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩১ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আটকদের কাছ থেকে ২৭৫ পিস ও ১০ গ্রাম ভাঙা ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, ৬ বোতল দেশি মদ, ২৫ কেজি ৯৭০ গ্রাম গাঁজা ও চারটি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card