আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দেশ বিক্রি করতে নয়, দেশের মর্যাদা বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে গিয়েছেন’।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সোমবার (১ মে) বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী আরও বলেন,
‘এই সফরের গুরুত্ব যারা বুঝে না তারাই এ সম্পর্কে কটাক্ষ করে। শেখ হাসিনা দেশ বিক্রি করতে বিদেশে যায়নি, গিয়েছেন দেশের মর্যাদা এবং উন্নয়নের উচ্চতা বাড়াতে।
শেখ হাসিনা সবসময় চান বাংলাদেশ কখনো সংকটে না পড়ুক। এ দেশের মানুষের শান্তির জন্য শেখ হাসিনা বিদেশ সফর করছেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক নিজেই ভুল স্বীকার করে তারা নিজেরাই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, বিদ্যুৎ, মেট্রোরেলসহ আওয়ামী লীগের উন্নয়নে বিএনপি হিংসার আগুনে জলে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পতাকা সমুন্নত রাখা হবে।
মানুষ শান্তিতে থাকলে বিএনপির মনে কষ্ট হয় উল্লেখ করে তিনি বলেন,
বিএনপি ৫২ দল, ১২ দল নিয়ে ১০ দফা বিক্ষোভ পদযাত্রা, হোঁচট খাওয়া আন্দোলন করেছে। পদযাত্রা নামের শেষযাত্রা করেছে বিএনপি। তাদের আন্দোলন, দফা, দল- সবই ভুয়া।
আরও পড়ুন:
- প্রথম সেলস অফিস চালু করেছে ‘এয়ার অ্যাস্ট্রা’
- দিনাজপুরে ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক
- ‘কবরে অক্ষত লাশ’ জান্নাতি হওয়ার আলামত কী?
- সাফল্যের স্বপ্ন দেখাচ্ছে পূজা-সজলের ‘জ্বীন’
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
- দেহরক্ষীর বিয়েতে গিয়ে কটাক্ষের শিকার কার্তিক আরিয়ান
- ফেসবুকে ক্ষমা চেয়ে যুবকের আত্মহত্যা
- বাবার হাতে খুন ১২ বছরের রায়হান!
- ’আন্তর্জাতিক শ্রমিক দিবস‘-এ বিএনপির শ্রমিক সমাবেশ
- ভারতে অভিনেত্রী সামান্থার নামে মন্দির
- গাজীপুরে কারখানার কম্প্রেসার রুমে বিস্ফোরণ; দগ্ধ ১৬
- কয়লাসংকটে বন্ধ হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্রও
- নোমান-রাকিব হত্যা মামলার আরও ৪ আসামি গ্রেফতার
- রাজধানীতে গ্যাসলাইন বিস্ফোরণে বাবা-মেয়েসহ দগ্ধ ১১

Comments are closed.