জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন,
শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় বিশ্ব প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধ সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করেছেন।
আজকের এই সংঘাতময়, অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে মূল্যবোধের অবক্ষয় রোধ ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় মহামতি বুদ্ধের দর্শন ও জীবনাদর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার (০৪ মে) গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণের স্মৃতি বিজড়িত ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন।
শুভেচ্ছা বাণীতে সাম্প্রদায়িক সম্প্রীতির চর্চা ও বুদ্ধের মহান আদর্শকে ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কর্মপ্রচেষ্টা অব্যাহত রাখতে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান সংসদের বিরোধীদলীয় নেতা।
রওশন এরশাদ বলেন,
আবহমানকাল থেকে এদেশে প্রত্যেক ধর্মের মানুষ উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করে আসছেন। এই সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে সমুন্নত রাখতে সবার তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে।
বুদ্ধের বাণী ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় সুখ, শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় উপাদান হিসেবে ব্যবহার হয়ে থাকে। বিদ্যমান জাতীয় ও বৈশ্বিক পরিস্থিতিতে বুদ্ধের বাণী এখনও সমকালীন।
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক কামনা করেন, শুভ বুদ্ধ পূর্ণিমা সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
আরও পড়ুন:
- পরিশেষে নোবেল-সালসাবিল-এর সম্পর্কের অবসান!
- টাকার জন্য মাকে কোপাল ছেলে
- বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় বাবা ছেলে জখম
- অর্ধাহার-অনাহারে দিন কাটছে শ্রমিকদের ও কর্মচারী দের
- দেশের ১৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা
- গাইবান্ধায় বাবার জানাজায় ছেলের মৃত্যু
- ৩০ বছর পরিচয় পাল্টিয়েও রক্ষা হলো না পলাতক আসামির
- ঝিনাইদহে পান চুরি সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধার মৃত্যু
- নিখোঁজের দুদিন পর মিলল বাবা-ছেলের মরদেহ
- মার্কিন ডলারের বিপরীতে কমলো টাকার মান
- আজ ছুটির দিনে ও খোলা থাকবে কিছু ব্যাংক
- জনপ্রিয় কমেডিয়ান মনোবালা মারা গেছেন
