ইতালিতে প্রবাসী সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬ এপ্রিল বৃহস্পতিবার রোমে বাংলাদেশ দূতাবাসের একটি হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনায় দূতাবাসের সেবার মান বৃদ্ধি, এনআইডি কার্ড, ই-পাসপোর্ট চালু, ওয়েজ আর্নাস বোর্ডের সদস্যপদ এবং মৌসুমি ভিসায় বৈধপথে ইতালিতে প্রবেশের যথাযথ নিয়ম মেনে চলাসহ আরও অনেক বিষয়ের নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
এর আগে ইফতারের সময় হলে প্রবাসী সাংবাদিকরা দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে ইফতার করেন। রাষ্ট্রদূত বলেন, আপনারা অবগত আছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার
নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এ ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
বাংলাদেশের আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ইতালি সরকারের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন,
ইতালি বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ, সুন্দর একটি সু-সম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে ইতালির দীর্ঘ পথচলার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
একই সঙ্গে তারা আসন্ন নির্বাচন সম্পর্কে অবগত আছে।
তিনি বলেন, ইতালির মৌসুমি ভিসা সম্পর্কে সবারই জানার কথা, দীর্ঘ প্রায় আট বছর বাংলাদেশের কোটা বন্ধ রাখে ইতালি সরকার।
এর পর ২০২০ সালে প্রধানমন্ত্রী ইতালি সফরে এলে বিষয়টি ইতালি সরকারের সঙ্গে আলোচনা করার পর কূটনৈতিক তৎপরতায় পুনরায় মৌসুমি ভিসা চালু করে ইতালি।
২০২২ প্রবাসী বাংলাদেশিদের যেসব সেবা প্রদান করা হয়েছে, তার একটি তালিকা প্রকাশ করা হয়।
এর মধ্যে পাসপোর্ট আবেদন ১৭ হাজার ৮২৭টি, পাসপোর্ট বিতরণ ১৭ হাজার ৭০৬, ভিসা ৯৮৫, এনভিএর (নো ভিসা রিকোয়ার্ড) ২ হাজার ১৫১, ট্রাভেল পারমিট ১৭০, বিভিন্ন সার্টিফিকেট ৭ হাজার ৭৬৪, ইতালির বিভিন্ন শহরে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা ৪ স্থানে।
এ ছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন ২ হাজার ২৪৬ জন,
প্রবাসীদের মরদেহ প্রেরণে বিমান ভাড়া প্রদান ৩৬ জনের, বাংলা শিক্ষা কার্যক্রমসহ বিভাগে সংগঠনকে আর্থিক সহায়তা প্রদান ১৬ সংগঠন,
বিভিন্ন স্কুলে বিতরণকৃত বাংলা পাঠ্যপুস্তক ৪৬৬, অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীকে আর্থিক সহায়তা, ডিমান্ড লেটার সত্যায়ণ (সার্বিয়া কর্মী নিয়োগ)।
এ সময় দূতালয় প্রধান জসিম উদ্দিন, প্রথম সচিব সাইফুল ইসলাম (পাসপোর্ট), আসিফ আনাম সিদ্দিকী (শ্রমকল্যাণ), ইকোনমিক কাউন্সিলর আমিনুল ইসলাম, প্রথম সচিব আয়েশা বেগম ও দ্বিতীয় সচিব আশরাফুর রহৃান (রাজনৈতিক) প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
