অলিম্পিক পদক তালিকায় শীর্ষে জাপান

আরও একটা দিন অলিম্পিক পদক তালিকার শীর্ষে থাকল এশিয়ান দেশ জাপান। ৭ সোনা, ২ রুপা, ৪ ব্রোঞ্জসহ মোট ১৩ পদক নিয়ে সবার ওপরে জাপান। গতকালও নিজেদের টালিতে আরেকটি সোনা যোগ করে শীর্ষস্থান নিশ্চিত করেছে এশিয়ান দেশটি। খুব একটা পিছিয়ে নেই চীন এবং অস্ট্রেলিয়া।

দুই এবং তিনে থাকা চীন ও অস্ট্রেলিয়া পেয়েছে ৬টি করে সোনা। চীনের ঝুলিতে অবশ্য আছে ৬ রৌপ্য। অস্ট্রেলিয়ার ৪টি। যুক্তরাষ্ট্র অবশ্য পদকের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে। ৪ সোনার সঙ্গে আছে ১১ রুপা এবং ১১ ব্রোঞ্জ। সবচেয়ে বেশি ২৬ পদক তাদের।

এবারের অলিম্পিক এ  এখন পর্যন্ত ২১ দেশ পেয়েছে অন্তত একটি সোনা। সবমিলিয়ে ৪৩টি দেশ অন্তত একটি পদক নিশ্চিত করেছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও চীন তিনটি করে স্বর্ণ পদক জিতেছে। সেই সঙ্গে ইতালি, কাজাখস্তান, বেলজিয়াম, জার্মানি ও উজবেকিস্তান জিতেছে একটি করে।

গতকাল দুইটি সোনা জিতে গ্রেট ব্রিটেন পদক তালিকায় বড় লাফ দিয়েছে। চীনের কি ইং এবং গুয়াতেমালার ব্রল কার্দেনেসকে পেছনে ফেলে ট্যাপ শুটিংয়ে সোনা জিতেছেন গ্রেট ব্রিটেনের নাথান হেলস। এছাড়া দিনের শেষ ইভেন্টে ছেলেদের ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে সোনা জয় করেছে তারা।

যুক্তরাষ্ট্রের একমাত্র সোনা এসেছে নারীদের দলগত জিমন্যাস্টিকসে। সিমোন বাইলসের নেতৃত্বে এই সোনা জয় করেছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন : অলিম্পিক পদক তালিকায় শীর্ষে জাপান

প্যারিস অলিম্পিকে হত্যার হুমকি পেয়েছে ইসরায়েলি অ্যাথলেটরা

অলিম্পিকে এখন পর্যন্ত শীর্ষ পদকজয়ী দেশগুলো কারা?

অলিম্পিকে খেলতে ক্লাবের সঙ্গে যুদ্ধ করবেন মার্টিনেজ

প্যারিস অলিম্পিকে র টিকিট কাটল আর্জেন্টিনা

প্যারিস অলিম্পিকে র টিকিট কাটল আর্জেন্টিনা

 

এনএএন টিভি