এবার কঠিন পরীক্ষায় টিম খুলনা ও চট্টগ্রাম

বিপিএলের ১০ম আসরে এবার কঠিন পরীক্ষায় পড়েছে টিম খুলনা ও চট্টগ্রাম। ২ দলই নিজেদের ৯ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলে খুব ভালো অবস্থান করতে পারেনি। 

১০ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে খুলনা এবং ৮ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে চট্টগ্রাম। আসরের শেষ মুহুর্তে যেন ২ দলই আছে বাঁচা-মরার লড়াইয়ে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি ২০২৪) বেলা দুইটায় ঢাকার বিপক্ষে মাঠে নামবে খুলনা, অন্যদিকে সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল রংপুর। বাদ পড়ার ঝুঁকিতে রয়েছে খুলনা।

বড় দুশ্চিন্তায় রয়েছে টিম চট্টগ্রামও। রানরেট মোটেই সঙ্গ দিচ্ছে না তাদের। ১০ পয়েন্ট পাওয়া দলের মধ্যে বরিশালের সূচিটা খানিক কঠিন। রংপুর এবং কুমিল্লার বিপক্ষে খেলতে হবে বন্দরনগরীর দলকে। অন্যদিকে চট্টগ্রামের সামনে প্রতিপক্ষ খুলনা এবং রংপুর।

 

এদিকে ৬এ আটকে থাকা সিলেট এখন পর্যন্ত পুরোপুরি ছিটকে যায়নি বিপিএলের প্লে-অফ থেকে। তাদের হাতেও আছে ৩ ম্যাচ। জয় পেলে খুলনা, চট্টগ্রাম কিংবা বরিশালকেও টপকে যেতে পারে গতবারের ফাইনালিস্টরা। তবে সেজন্য অন্যদের হারও কামনা করতে হবে তাদের।

তবে টানা জয়ের ধারায় আছে বিপিএলের ২ তারকাখচিত দল রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ ৫ ম্যাচেই টানা জয় পেয়েছে তারা। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ওপরের দুই স্থান দখলে রেখেছে শিরোপাপ্রত্যাশী এই দুই দল। খেলা সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও গাজী টিভির পর্দায়।

 

এনএএন টিভি