বাউন্ডারি লাইনে ক্যাচ নিতে গিয়ে চোটে পড়েছেন তামিম ইকবাল। ছেড়েছেন মাঠ।
বাহুতে পাওয়া চোট নিয়ে টাইগার ওপেনার ব্যাটিং করতে পারবেন কিনা সেটি এখনও জানা যায়নি।
চা-বিরতির পর ইনিংসের ৫৯তম ওভারে তাইজুল ইসলামের করা প্রথম ডেলিভারিটি তুলে মারেন বাঁহাতি ব্যাটার অ্যান্ডি ম্যাকব্রিনে।
মিড উইকেট থেকে বাঁ-দিকে ছুটে যান তামিম ইকবাল। লাফিয়ে উঠতেই বল খুঁজে নেয় ছয়ের ঠিকানা।
ভারসাম্য রাখতে না পেরে গ্র্যান্ড স্ট্যান্ডের সামনে গড়িয়ে অনেকটা দূরে চলে যান তামিম। অনেকক্ষণ পড়ে থাকেন মাটিতেই। বাহুতে চোট পেয়েছেন টাইগার ওপেনার।
সুযোগ পেয়েও ইনিংস দীর্ঘ করতে পারেননি ম্যাকব্রিনে। পরের ওভারেই ইবাদত হোসেনের বলে আউট হন। করেন ১৯ রান।
এই প্রতিবেদন লেখার সময় সিরিজের একমাত্র টেস্টে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের সংগ্রহ ৬২ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান।
আরও পড়ুন:
- “মুক্তিযুদ্ধের চেতনায় আমরা” বইয়ের মোড়ক উন্মোচন
- পপ গায়িকা শাকিরা সুখের সন্ধানে বার্সেলোনা ছেড়ে মিয়ামিতে
- বঙ্গবাজারে অগ্নিকান্ডের ঘটনায় আহত ১১
- নারায়ণগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে হত্যা
- বঙ্গবাজারে অগ্নিকান্ডে দোকান হারিয়ে পাগলপ্রায় তিন ভাই
- অভিনেত্রী আকাঙ্ক্ষা’র মৃত্যু রহস্যের নতুন মোড়
- আয়ারল্যান্ডের বিপক্ষে শরিফুল-এবাদাতের ঝড়োয়া বাজিমাত
- ঈদ কে সামনে রেখে ত্বকের যত্নে টমেটো
- রাজধানীর বঙ্গবাজারে আগুন দেখতে এসে নিখোঁজের অভিযোগ
- বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ঢাকার সকল ইউনিট
- জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি বেড়েছে
- সাবেক প্রেসিডেন্ট আদালতের মুখোমুখি হতে নিউইয়র্কে
- বঙ্গবাজারে আগুন নেভাতে হেলিকপ্টারে পানি নিচ্ছে
- বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড : আশপাশের সড়কে যান চলাচল বন্ধ
এন এ এন টিভি
