রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন তিন ঘণ্টা পরেও দাউ দাউ করে জ্বলছে। বঙ্গবাজার থেকে আশপাশের আরো চারটি মার্কেটে আগুনের কুন্ডলী ছড়িয়ে পড়েছে।
এই অগ্নিকান্ড নিয়ন্ত্রণে কাজ করছে রাজধানীর ঢাকার ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট।
বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার লিমা খানম।
অগ্নিকান্ড নিয়ন্ত্রণে বঙ্গবাজারের চারপাশ দিয়ে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বাতাসের কারণে আগুন দ্রুতই আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়েছে। বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছে।
ভবনটির ভেতরে দাউ দাউ করে জ্বলছে আগুন। প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না।
বঙ্গবাজারে আগুন লাগার পর আশপাশের মার্কেটগুলো থেকে ব্যবসায়ীরা যে যার মতো মালামাল বের করার চেষ্টা করছেন।
এর আগে, আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ১২ মিনিটে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। হতাহতের কোনো খবরও দিতে পারেনি ফায়ার সার্ভিস।
আরও পড়ুন:
- বঙ্গবাজারে আগুন নেভাতে হেলিকপ্টারে পানি নিচ্ছে
- বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড : আশপাশের সড়কে যান চলাচল বন্ধ
- সাবেক প্রেসিডেন্ট আদালতের মুখোমুখি হতে নিউইয়র্কে
- জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি বেড়েছে
- তালেবান এবার নারী পরিচালিত রেডিও স্টেশন বন্ধ করলো
- শেরপুর জমশেদ আলী রেকর্ড ভুক্ত সম্পত্তি দখল পাচ্ছেন না
- শেরপুরের নকলায় নিত্য দিনের সব পণ্যের দাম কমেছে
- ৩০০ আসনেই ইভিএম’র বদলে ভোট হবে কাগজের ব্যালটে
এন এ এন টিভি

Comments are closed.