ঢাকায় ফিরছেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিং

সম্প্রতি বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। ৫৪ বছর বয়সী লঙ্কান এই কোচ আগামী দুই বছর টাইগার শিবিরে সাকিব আল হাসান, তামিম ইকবালদের প্রধান কোচের দায়িত্বে থাকবেন।

এদিকে আগামী ১ মার্চ ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হবে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। আসন্ন এই সফরকে সামনে রেখে লাল সবুজ দলের দায়িত্বভার বুঝে নিতে আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন হাথুরু।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক বিভাগ এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৪ সালে প্রথমবারের মতো বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন হাথুরুসিংহে। প্রথম মেয়াদে প্রায় সাড়ে তিন বছরের মতো জাতীয় দলের সঙ্গে ছিলেন তিনি। তবে ২০১৭ সালের শেষের দিকে আকস্মিকভাবে পদত্যাগ করেছিলেন হাথুরু।

প্রায় ছয় বছর পর একই ভূমিকায় বাংলাদেশ দলে কোচিংয়ে ফিরছেন হাথুরুসিংহে। দ্বিতীয়বার দায়িত্বে এসে তার প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

এই সিরিজকে সামনে রেখে আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব-তামিমরা। এই দুই ম্যাচের পারফরম্যান্স দেখে শিষ্যদের পরখ করবেন হাথুরুসিংহে।

তবে ভবিষ্যতে তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির কথা জানান জালাল ইউনুস, ‘তবে আমরা জানুয়ারি থেকে চেষ্টা করব তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার। বলছি না যে করা যাবে। আমরা চেষ্টা করব। এখন পর্যন্ত ইতিবাচক একটা ভাইব পাচ্ছি। দেখা যাক, সামনে কী হয়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ছুটির আছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জালাল ইউনুস জানান আগামী ২ আগস্ট দেশে ফিরে, পরদিন (৩ আগস্ট) পাকিস্তান সিরিজের আনুষ্ঠানিক প্রস্তুতিতে যোগ দিবেন লঙ্কান এই কোচ।

আরও পড়ুন : প্যারিস অলিম্পিক: স্পেনের বিপক্ষে হেরেও কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

অলিম্পিক পদক তালিকায় শীর্ষে জাপান

এনএএন টিভি