বিশ্বকাপে আর্জেন্টিনার ২৬ সদস্যের জার্সি নম্বর

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আজ বুধবার মাঠে নামছে আর্জেন্টিনা। সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিক দেশটির বিপক্ষে খেলতে নামবেন মেসি-ডি মারিয়ারা।

গত বছর কোপা আমেরিকা থেকে দুর্দান্ত সব জয়ে ছন্দে রয়েছে দলটি। টানা ৩৫ ম্যাচে অপরাজিত লিওনেল মেসির দল।

সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ২২ নভেম্বর কাতার বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। তবে তার আগেই প্রকাশ হয়েছে দলটির খেলোয়াড়দের বিশ্বকাপ জার্সি নম্বর। যেখানে অবধারিতভাবেই আইকনিক ১০ নম্বরের জার্সিটি অধিনায়ক লিওনেল মেসির গায়ে জড়িয়ে থাকবে। মেসির মতো পাওলো দিবালা এবং অ্যাঞ্জেল ডি মারিয়ার জার্সি নম্বরও অপরিবর্তীত। যথাক্রমে ২১ ও ১১।

আর্জেন্টিনা দলের ২৬ সদস্যের জার্সি নম্বর

ফ্রাঙ্কো আরমানি – জার্সি নম্বর ১

জুয়ান ফয়থ – ২

নিকোলাস তাগলিয়াফিকো – ৩

গঞ্জালো মন্টিয়েল – ৪

লিয়েন্দ্রো পেরেদেস – ৫

গ্যাস্টন পেজেলা – ৬

রদ্রিগো ডি পল – ৭

মার্কোস অ্যাকুনা – ৮

জুলিয়ান আলভারেজ – ৯

লিওনেল মেসি – ১০

অ্যাঞ্জেল ডি মারিয়া – ১১

জেরোনিমো রুলি – ১২

ক্রিস্টিয়ান রোমেরো – ১৩

এক্সকুয়েল প্যালাসিওস – ১৪

নিকোলাস গঞ্জালেজ – ১৫

জোয়াকিন কোরেয়া – ১৬

আলেজান্দ্রো গোমেজ – ১৭

গুইডো রদ্রিগেজ – ১৮

নিকোলাস ওটামেন্ডি – ১৯

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার – ২০

পাওলো দিবালা – ২১

লাউতারো মার্টিনেজ – ২২

এমিলিয়ানো মার্টিনেজ – ২৩

এনজো ফার্নান্দেজ – ২৪

লিসান্দ্রো মার্টিনেজ – ২৫

নাহুয়েল মোলিনা – ২৬।