শীতকালে শিশুর যত্নে একটু অতিরিক্তই যত্নশীল হয়ে উঠতে হবে

শীতে ছোট-বড় সবার শরীরের জন্যই প্রয়োজন হয় বাড়তি যত্নের। কারণ এসময় আবহাওয়া শুস্ক থাকায় ত্বকের নানা সমস্যা দেখা দেয়। শরীরের ভেতর-বাইরেও দেখা দেয়া নানা সমস্যা। বিশেষ করে আপনার সোনামনিকে সুস্থ রাখতে হলে প্রয়োজন বাড়তি সতর্কতা, বাড়তি যত্নের। হয়তো এসব ব্যাপারে আত্মীয়-স্বজন বা বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আমরা অনেক পরামর্শ পেয়ে থাকি। কিন্তু সবক্ষেত্রে সব পরামর্শ সঠিক নাও হতে পারে। আর এতেই দেখা দিতে পারে বিপত্তি। তাইতো এক্ষেত্রে শিশু বিশেষজ্ঞদের পরামর্শ মানাটাই নিরাপদ।

শীতে শিশুর যত্ন নেয়ার কিছু পরামর্শ

শীতকালে তাপমাত্রা কমে যাওয়ার ফলে আপনার শিশুর সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। অসুস্থ হয়ে পড়ে। সেই কারণে একজন মা–বাবা হিসাবে তার স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আরও এক মাইল অতিরিক্ত পথ হাঁটতে হবে। আপনি কীভাবে শীতে আপনার শিশুর যত্ন নিতে পারেন এবং সারা শীতকাল ব্যাপী প্রতিটি দিনই সারাদিন ধরে তাকে নিরাপদ, সুরক্ষিত এবং উষ্ণ রাখতে পারেন তার একটি সহজ গাইডলাইন এখানে দেওয়া হল।

গরম কাপড়

শীতের কনকনে ঠান্ডার কামড়ের হাত থেকে আপনার শিশুকে রক্ষা করতে স্বভাবতই আপনার সুস্পষ্ট পছন্দ হয়ে উঠবে তাকে মোটা সোয়েটার, দস্তানা, মোজা এবং আর কী দিয়ে না তাকে ঢেকে রাখা। এ সব শীতকালীন প্রয়োজনীয় জিনিসগুলি শিশুর জন্য প্রয়োজনীয় হলেও খুব বেশি উষ্ণতা আবার তাকে অস্বস্তি বোধ করাতে পারে। প্রথমে, ঘরের তাপমাত্রা মূল্যায়ন করুন এবং সেই অনুযায়ী আপনার শিশুকে পোশাক পরান। তাকে এমন পোশাক পরিধান করান যা তার দেহটিকে ঢেকে রাখে তবে তার চলাচলে বাধার সৃষ্টি করে না।তাকে বিছানায় রাখার সময়, তার দস্তানা এবং মোজাগুলি পরিয়ে দিন কারণ এগুলি তার হাত ও পায়ের পাতাগুলি গরম রাখে এবং তাকে নির্বিঘ্নে আরামদায়কভাবে ঘুমাতে সাহায্য করে।

ঘরের সঠিক তাপমাত্রা

আপনার বাড়িতে, বিশেষত আপনার শিশুর ঘরটিকে উষন রাখার জন্য সেখানে গরম তাপমাত্রা বজায় রাখুন।শীতের শুরু থেকেই, শীতল বাতাস সমস্ত দিক থেকে বয়ে আসার আগে হিটার, হিউমিডিফায়ার এবং গিজারের মতো সমস্ত গরম করার সরঞ্জামগুলি যে কার্যকরী অবস্থায় রয়েছে তা নিশ্চিত হয়ে নিন।আপনি যদি এমন কোনও জায়গায় বসবাস করেন যেখানে বেশিরভাগ রাতেই ঠাণ্ডায় জমে যাওয়ার মতো কনকনে ঠাণ্ডা পড়ে, তবে জানালাগুলি বন্ধ রাখুন এবং হিটারটি চালিয়ে দিন।আপনি যদি আপনার শিশুর ঘরে হিটার ব্যবহার করেন তবে ঘরের তাপমাত্রা তার পক্ষে স্বাচ্ছন্দ্যজনক কিনা তা পরীক্ষা করে দেখুন – এটি খুব বেশি গরম হওয়া উচিত না।এছাড়াও, আপনার শিশুর ঘরটিকে বায়ুচলাচল উপযুক্ত রাখুন।

সংক্রমণের দিকে নজর রাখুন

শিশুদের শীতকালে সংক্রমণ হওয়ার ঝুঁকি বেশি থাকে, এর মূলে যে বিষয়টি রয়েছে তা হল এই যে, তাদের প্রতিরোধ ক্ষমতার মাত্রাটি থাকে কম।আপনি যদি আপনার বাচ্চার ঘুমের সময় তাকে জোরে জোরে শাঁ শাঁ শব্দের সাথে শ্বাস ফেলতে, মারাত্মক কাশতে লক্ষ্য করেন অথবা শ্বাসকষ্ট জনিত অসুবিধা হতে দেখেন, সেক্ষেত্রে সে হয়ত কোনও সংক্রমণে আক্রান্ত হয়ে থাকতে পারে, অবিলম্বে আপনার বাচ্চাকে তার চিকিৎসকের কাছে নিয়ে যান।আর যদি এটি একটি সাধারণ সর্দি–কাশি হয় এবং অবস্থাটি খুব তীব্র না হয় তবে আপনি ঘরোয়া প্রতিকারগুলি বেছে নিতে পারেন। একটা সাধারণ সর্দি–কাশিও আপনার শিশুর ঘুমের ধরণকে ব্যাহত করতে পারে এবং তা পরের দিন তাকে ক্লান্ত এবং বিপর্যস্ত করে তুলতে পারে।তাই তাকে রাত্রে ঠিকমতো বিশ্রাম পেতে সহায়তা করার জন্য ভিক্স ভেপোরাব** (2 বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য উপযুক্ত) দিয়ে তার গলা, বুক এবং পিঠের উপর একটা হালকা মালিশ করে তার গায়ে একটা হালকা কম্বল জড়িয়ে দিন।মেন্থল এবং ইউক্যালিপটাস তেলের প্রাকৃতিক গুণ আপনার শিশুকে কোনওরকম অসুবিধা ছাড়াই শ্বাস–প্রশ্বাস নিতে এবং কাশি থেকে মুক্তি পেতে সহায়তা করবে। 3 মাস বা তারও বেশি বয়সী বাচ্চাদের জন্য আপনি ভিকস বেবিরাব * ব্যবহার করতে পারেন যা কোনও শিশুকে ময়েশ্চারাইজ, প্রশমিত ও শান্ত করতে সহায়তা করে।বেবিরাব এবং আপনার স্নেহের স্পর্শ যৌথভাবে আপনার শিশুকে ময়েশ্চারাইজ করবে আর এই বামের ল্যাভেন্ডার এবং রোজমেরির সুবাস তাকে শিথিল করতে এবং ঘুমাতে সহায়তা করবে।

টিকাদানের সময়সূচি

শীতকালে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতার মাত্রা হ্রাস পাওয়ার সাথে সাথে তার ঠান্ডা লাগা বা সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।অতএব, একটি অতিরিক্ত প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে, তাকে অবশ্যই নির্ধারিত তারিখগুলিতে টিকা দেওয়াতে হবে।সঠিক সময়ে সঠিক টিকাদান করলে তা তাকে সারা জীবন সুস্থ রাখার ক্ষেত্রে দীর্ঘ পথ অতিক্রম করবে।সুতরাং, আপনার শিশুর টিকাদানের কোনও একটি সময়সূচীকেও এড়িয়ে যাবেন না।

কম্বল ব্যবহার করুন

শীতকালে, আপনার স্বাভাবিক প্রবৃত্তিটি হল আপনার বাচ্চাকে বেশ কয়েক স্তরের আস্তরণ দিয়ে ঢেকে রাখা এবং তার ঘুমের সময় তার গায়ে একটা ভারী কম্বল চাপা দিয়ে দেওয়া, কিন্তু এটা আপনার ছোট্ট শিশুর পক্ষে সবচেয়ে ভাল কিছু নাও হতে পারে।মোজা এবং দস্তানাগুলির সাথে তাকে উষ্ণ রাখার সময়, ভারী কম্বলটি চাপা দেওয়া–একেবারেই না – এটি তার পক্ষে দমবন্ধ হয়ে যেতে পারে এবং আপনার শিশুর জন্য এসআইডিএস হওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।সুতরাং, আপনার শিশুর জন্য হালকা কম্বল ব্যবহার করুন এবং ঘরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখুন।

আপনার শিশুকে বাইরে নিয়ে যাওয়ার যেভাবে যত্ন নেবেন

একান্ত প্রয়োজন না হলে আপনার শিশুকে বাইরের ঠান্ডা, কনকনে বাতাসের মধ্যে নিয়ে বের করা এড়িয়ে চলুন।তাকে নিরাপদে বাড়িতেই সুরক্ষিত রাখুন।যদি তাকে নিতান্তই বাইরে নিয়ে যেতে হয় তবে তাকে গরম পোশাক পরান – তার বুক, কান, হাত এবং পা ঢেকে রাখুন।জরুরী কিছু না থাকলে, দুপুরে বা পরে যে কোনও সময় যখন ঠাণ্ডা বাতাস বওয়া হ্রাস পায়, তখন তাকে বাইরে নিয়ে যান।আর আপনি যদি আপনার শিশুকে নিয়ে বাইরে হাঁটার কোনও পরিকল্পনা করেন তবে তাকে একটি শিশুধারক ঝোলা বা বেবিওয়ারিং স্লিং–এর মধ্যে রেখে আপনার বুকের কাছাকাছি ধরে রাখুন কারণ আপনার শরীরের উষ্ণতা তাকে উষ্ণ এবং স্বাচ্ছন্দ্য রাখবে।

 

নিজস্ব স্বাস্থ্যবিধি বজায় রাখুন

যদিও শিশুর জন্য শীতের যত্ন নেওয়ার সেরকম বিশেষ কোনও পরামর্শ নেই, তবে এটি উল্লেখ করাটাও দরকার।আপনি অনেকটা সময়ই আপনার শিশুর সাথে ব্যয় করেন; তাই আপনার শিশুর মঙ্গলার্থেই আপনাকে পরিষ্কার এবং সুস্থ থাকতে হবে। আপনার শিশুকে কোলে নেওয়ার বা ধরার আগে আপনার হাতগুলি ভালোমতো ধুয়ে নিন (সম্ভব হলে স্যানিটাইজ করুন)।পরিবারের যে কোনও সদস্য বা বাড়িতে আগত অতিথিদের যেকোনও ব্যক্তির থেকেই তার মধ্যে সংক্রমণ হয়ে যেতে পারে, তাই শিশুর কাছে যাওয়ার আগে বিনয়ের সাথে তাদের হাত ধুতে বলুন।প্রতিরোধ হল সর্বোত্তম যত্ন যা আপনি আপনার একরাশ আনন্দের এই ক্ষুদ্র ডালিটিকে দিতে পারেন, তাই স্বাস্থ্যবিধি বজায় রাখুন এবং রোগ–জীবাণু থেকে দূরে থাকুন।

গোসল করান তবে

যদি গোসল করানোর পরে আপনার বাচ্চার দিকে সেভাবে মনোযোগ না দেয়া হয় তবে তার সর্দি–কাশি হয়ে যেতে পারে। শীতের সময় আপনার বাচ্চাকে মাঝেমধ্যে কখনও কখনও গোসল করান।হালকা গরম পানি ব্যবহার করুন এবং বাথরুম ও ঘরের তাপমাত্রার মধ্যে একটা ভারসাম্য বজায় রাখুন।স্নানের পরে, তাকে একটা তোয়ালে জড়িয়ে রাখুন এবং আরও বেশি দেরি না করে চটপট তাকে পোশাক পরিয়ে দিন।শীতকালে তাকে স্পঞ্জ স্নান করানোটাই সবচেয়ে ভাল, আর আবহাওয়া যদি খুব শীতল বা ঠান্ডা হয় তবে সেটি এড়ানোই ঠিক হবে!

শীতকালে আপনার বাচ্চার যত্ন নেওয়ার ব্যাপারে আপনাকে একটু অতিরিক্তই যত্নশীল হয়ে উঠতে হবে, আবার মাঝেমধ্যে অত্যধিক সতর্কতাও অবলম্বন করা প্রয়োজন।কিন্তু আপনার বাচ্চা যতক্ষণ উষ্ণ এবং নিরাপদে সুরক্ষিত থাকে, ততক্ষণ এসব কিছুই ঠিক আছে। শীতের সুন্দর দিনগুলিতে আপনার শিশুর ভালভাবে যত্ন নেওয়ার জন্য উপরে উল্লিখিত নির্দেশিকাটি অনুসরণ করুন আর আপনার বাচ্চা যদি এক–দু‘বার হাঁচিও দেয় অযথা আতঙ্কিত হবেন না।