ফুটবল বিশ্বকাপে গোটা বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশও কাঁপছে। আর সেই কাঁপুনি ভালোভাবেই টের পেয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এবার ফিফা সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার দিনে বাংলাদেশের ব্রাজিল ভক্তদের উন্মাদনার ছবি টুইট করেছে ফিফা। যার ক্যাপশনে লেখা, ‘ফুটবলের মতো আর কিছু নেই যা মানুষকে এভাবে এক করতে পারে।’
এর আগে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে বাংলাদেশি দর্শকদের উচ্ছ্বাসের ছবিও প্রকাশ করেছিল ফিফা। লিওনেল মেসির গোল উদযাপনের ভিডিও টুইট করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
মেসির গোল উদযাপনের ভিডিও দিলেও ব্রাজিলিয়ান সমর্থকদের ছবিতেই স্মরণ করেছে ফিফা

Comments are closed.