আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ এখন ঢাকায় রয়েছেন।
ভোর সোয়া পাঁচটায় বাংলাদেশে পৌঁছে হোটেলে মাত্র ঘন্টা তিনেক বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়েন তিনি।
সংক্ষিপ্ত এই সফরে এমিলিয়ানো সাক্ষাৎ করবেন দেশের বিশিষ্টজনদের সঙ্গে। যেখানে আছেন মাশরাফি বিন মর্তুজাও। ইতোমধ্যে দেখা হয়েছে দু’জনের।
মার্টিনেজকে বাংলাদেশে এনেছে ফান্ডেডনেক্সট নামক আইটি কোম্পানি। সকাল সাড়ে নয়টার কিছুক্ষণ পর মার্টিনেজ উত্তর বাড্ডাস্থ অফিস পরিদর্শনে আসেন।
আয়োজকরা মার্টিনেজকে বরণ করে নিতে সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে আমন্ত্রণ জানিয়েছে।
মার্টিনেজের সঙ্গে প্রায় আধঘণ্টা সময় কাটিয়েছেন মাশরাফি। মার্টিনেজের সঙ্গে কি আলোচনা হলো এ বিষয়ে গণমাধ্যমকে কিছু বলেননি।
নেক্সট ভেঞ্চারে কাটানো কিছু চিত্র ও নেওয়া সাক্ষাৎকার গণমাধ্যমে সরবারহ করার কথা।
মার্টিনেজের নেক্সট ভেঞ্চারে আসার কথা ছিল এগারোটার দিকে। এর দেড় ঘন্টা আগেই তিনি এখানে এসেছেন।
পৌনে এক ঘন্টা সময় কাটিয়ে চলে গেছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য কোভিড টেস্ট প্রয়োজন। সেই পরীক্ষা করাতেই সূচিতে খানিকটা রদবদল।
আরও পড়ুন :
- আমদানি হওয়ায় কাঁচা মরিচের দাম কমেছে বাজারে!
- ঢাকায় পৌঁছে বার বার ‘বাজপাখি’ নামটি মুখস্ত করতে থাকলেন মার্টিনেজ
- দুপুর পর্যন্ত সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
- আইপিএল ‘না খেলায়’ বিশাল অঙ্কের পুরস্কার পেলেন বাংলাদেশের তিন ক্রিকেটার
- ৫দিন পর ভোমরা স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম শুরু
- গরু ব্যবসায়ীকে হত্যার সময় ১৪ লাখ টাকা ডাকাতি; গ্রেপ্তার ৯
