ছয় দিন পর বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড়ের চর্তুদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে ছয় দিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রেজাউল করিম রেজা জানান,

‘স্থলবন্দরের কাস্টমস, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ীদের সিদ্ধান্তে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে

বাংলাবান্ধা-ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে গত ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।’

‘সোমবার (৩ জুলাই) সকাল থেকে চর্তুদেশীয় এই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।’

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান,

‘আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক ছিল।’

আরও পড়ুন:

এনএএন টিভি