শ্রেয়াস আইয়ার উদ্বেগ বাড়ালেন-ভারতের

বিরাট কোহলি ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে ছুটি নিয়েছেন। তৃতীয় টেস্টে তিনি ফিরবেন কিনা তা নিয়েও রয়েছে জল্পনা। কোহলি প্রত্যাবর্তন করুক বা না করুক রাজকোট টেস্টে খেলা হচ্ছে না শ্রেয়াস আইয়ারের। ইনজুরিতে পড়েছেন তিনি। তাতে করে ভারতের চোটের তালিকা আরও লম্বা হলো।

ইনজুরির কারণে মূল একাদশের চার ক্রিকেটার মোহাম্মদ শামি, ঋষভ পন্ত, লোকেশ রাহুল এবং রবিন্দ্র জাদেজাকে পাচ্ছে না ভারত। তৃতীয় টেস্টেও তাদের ফেরা নিয়ে রয়েছে সংশয়। এরই মধ্যে এলো শ্রেয়াসের চোটের খবর। তিনি ভুগছেন পিঠের ইনজুরিতে। আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হবে তৃতীয় টেস্ট। সিরিজ এখন ১-১ সমতায়।

শ্রেয়াস এর ইনজুরির খবরটি দিয়েছে নাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ)। তার চোটের গভীরতা পর্যবেক্ষণ করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) চিঠি পাঠিয়েছে এনসিএ। আজ শুক্রবার এনসিএ চিকিৎসকরা শ্রেয়াস এর ইনজুরি পর্যবক্ষেণ করেছেন। যেটি গতকাল বৃহস্পতিবার করার কথা ছিল। এই চোট নিয়ে প্রায় এক বছর ধরে ভুগছেন শ্রেয়াস।

চোটের কারণে গত বছর অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজ মিস করেছেন শ্রেয়াস। পরে আগস্টে এশিয়া মাঠে ফেরেন তিনি। এবার একই চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ মিস করতে চলেছেন শ্রেয়াস। হমেদাবাদে সিরিজের চতুর্থ টেস্টেও এই ব্যাটারের ফেরা নিয়ে রয়েছে সংশয়। কার্যত কয়েক দিনের নির্বাসনে যাচ্ছেন শ্রেয়াস। এই কদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। এরপরই জানা যাবে শ্রেয়াসের ভাগ্য।

 

এনএএন টিভি /ডেস্ক রিপোর্ট