হান্নান ,কোচ হয়েই বিসিবিতে ফিরলেন 

প্রায় ৯ বছর নির্বাচক হিসেবে বিসিবিতে দায়িত্ব পালন করেছিলেন হান্নান সরকার। কোচিংয়ে মনোযোগ দিতে গত ফেব্রুয়ারিতে বিসিবির চাকরি ছেড়েছিলেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। কয়েক মাসের মধ্যেই আবার বিসিবিতে ফিরলেন হান্নান সরকার। এবার অনূর্ধ্ব-১৭ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হিসেবে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক এই ওপেনার।

তবে সদ্য এবার ভক্ত-সমর্থকদের সুখবর দিলেন হান্নান সরকার। আবারো বিসিবিতে ফিরেছেন সাবেক এই ক্রিকেটার। এর আগে বয়সভিত্তিক ও জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করলেও এবার বয়স ভিত্তিক দলের কোচের দায়িত্ব নিলেন হান্নান।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার রাতে এক ভিডিও বার্তায় নিজেই জানিয়েছেন হান্নান। ক্যাপশনে লেখেন, “আলহামদুলিল্লাহ আবারও ফিরলাম বিসিবিতে, এবার নতুন দায়িত্বে! চেষ্টা থাকবে সেরা কিছুর, সবসময়ের মতোই..”।

গত ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়ে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হেড কোচ হিসেবে দায়িত্ব নেন ৪২ বছর বয়সী হান্নান। তার কোচিংয়ে চ্যাম্পিয়ন হয় দল। আগামী বছরের ঢাকা লিগে লেজেন্ডস অব রূপগঞ্জের ডাগআউটে দেখা যাওয়ার কথা হান্নানকে। কোচিংয়েই ক্যারিয়ার গড়ার লক্ষ্য আবারও জানালেন তিনি।

“নির্বাচকের দায়িত্ব থেকে সরে আসার কারণ যা ছিল, কোচিংয়ে পূর্ণ মনোযোগ দেওয়া, কোচিং দিয়ে দেশের ক্রিকেটে অবদান রাখা। সেই চিন্তা থেকে কোচিংয়ে এসে ঢাকা প্রিমিয়ার লিগ করলাম। আবাহনীর হয়ে চ্যাম্পিয়ন হয়েছি।

“তারপরই ক্রিকেট বোর্ডে যোগদানের ব্যাপারে বলছিলাম। সেটা এইচপি বা অন্য কোথাও হতে পারে। এইচপিতে হয়নি কারণ অন্য কোচরা ওখানে কাজ করছে। তাই ক্রিকেট বোর্ড আমাকে বয়সভিত্তিক ক্রিকেটে ব্যবহার করতে চাচ্ছে। আমিও চাচ্ছিলাম, যে কোনো একটা জায়গায় কাজ করে বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখব।”

এদিকে গত মাসে জানা গিয়েছিল ২০২৬ মৌসুমের ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে হান্নানকে।

এর আগে চলতি বছরের শুরুতে বিসিবির নির্বাচকের পদ থেকে সরে আসেন হান্নান। সবমিলিয়ে ৮ বছর ৮ মাস বিসিবিতে নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে বয়সভিত্তিক দল দিয়ে যাত্রা শুরু, সবশেষ দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের পদেও।

বাংলাদেশের হয়ে ১৭ টেস্ট ও ২০ ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান পরে ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে বিভিন্ন ভূমিকা পালন করেছেন। তবে বিসিবিতে তাকে দেখা গেছে বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে।

টানা আট বছর বয়সভিত্তিক ক্রিকেটে নির্বাচকের দায়িত্ব পালন করার পর গত ১ মার্চ জাতীয় নির্বাচক কমিটিতে যোগ দেন হান্নান। এক বছর পূর্ণ হওয়ার পর তিনি ছেড়ে দেন সেই দায়িত্ব।
বিকেএসপিতে সোমবার শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৬ দলের চ্যালেঞ্জার সিরিজ দিয়ে নতুন চ্যালেঞ্জে নেমে পড়বেন হান্নান

হান্নান সরকার বলেন,‘ আপাতত অনূর্ধ্ব-১৭ দিয়ে শুরু করছি। সামনে আরও কিছুর পরিকল্পনা আছে। বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে যে যাত্রা শুরু করছি, ইনশাল্লাহ্ সামনে এক সময় এটি আরও বড় স্বপ্ন পূরণে বড় ভূমিকা রাখবে।’
বড় স্বপ্নের কথা এখনই নিজ থেকে কিছু বলেননি হান্নান। তবে তার ঘনিষ্ট সূত্রে জানা গেছে, অনূর্ধ্ব-১৭ দিয়ে শুরু করে ক্রমে অনূর্ধ্ব-১৯ হয়ে ধাপে ধাপে জাতীয় দলের হয়ে কাজ করার ইচ্ছা তার। সেই স্বপ্ন পূরণেই প্রথম ধাপ অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ
“আপাতত অনূর্ধ্ব-১৭ দিয়ে শুরু করছি। সামনে আরও কিছুর পরিকল্পনা আছে। বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে যে যাত্রা শুরু করছি, ইনশাল্লাহ্‌ সামনে এক সময় এটি আরও বড় স্বপ্ন পূরণে বড় ভূমিকা রাখবে।”