ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা ব্যাটার লিটন কুমার দাস।
আজ রবিবার সন্ধ্যা ৭টা ১৫মিনিটের একটি ফ্লাইটে ঢাকা থেকে কলকাতায় যাবেন তিনি।
এবারই প্রথম আইপিএল খেলতে যাচ্ছেন লিটন। তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন।
১৪ এপ্রিল ইডেন গার্ডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ রয়েছে কলকাতার।
সেদিন থেকে ইনফর্ম লিটনকে ড্রেসিংরুমে পাওয়ার আশা করছে নাইট রাইডার্স।
ফ্রেঞ্চাইজিটির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা রবিবার বিকাল পর্যন্ত আহমেদাবাদে আছি।
তাই সে (লিটন) সরাসরি কলকাতায় আমাদের সঙ্গে যোগ দেবে এবং আমাদের পরবর্তি ম্যাচেই সে বিবেচিত হবে।’
আইপিএলের চলতি ষোড়শ আসর শেষ হবে ২৮ মে। লিটন অবশ্য আইপিএলের পুরো আসর শেষ করে আসতে পারবেন না।
বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে ইংল্যান্ডে সফর করবে। সেই সফরের অংশ হতে পহেলা মের আগেই দেশে ফিরবেন লিটন।
কলতাতায় লিটনের সঙ্গী হতে পারতেন বাংলাদেশের আরেক বড় তারকা সাকিব আল হাসান। তবে পারিবারিক কারণে এবারের আসরে খেলা হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডারের।
আরও পড়ুন:
- শেরপুরের মৃৎশিল্পীরা ব্যস্ত মাটির তৈজসপত্র তৈরিতে
- রমজানে মানুষের মাঝে কোনো হাহাকার নেই
- দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ
- বঙ্গবাজারে ২০ লাখ টাকা দিয়ে নজির গড়লেন তৃতীয় লিঙ্গরা
- রাবি ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু
- নারীদের হিজাব পর্যবেক্ষণে সিসি ক্যামেরা বসাচ্ছে ইরান
- আল-আকসা মুসলিমদের একটি বিশেষায়িত স্থান
- সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল
- ১৩৮ বছর পর পরিবারে এলো কন্যাশিশু
- ৯৭ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
