শক্তির বিচারে আর্জেন্টিনা নারীদের চেয়ে ঢের পিছিয়ে জেনেজুয়েলা। র্যাঙ্কিংয়েও সেই ব্যবধানটা স্পষ্ট, ২৩ ধাপ এগিয়ে আর্জেন্টিনা। তবে ম্যাচে এসব হিসাবে এলো না।
তুলনামূলক শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে আগেই লিড নিয়ে নেয় ভেনেজুয়েলা। তবে শেষ মুহূর্তে আলদানা কোমেত্তির গোলে কোনোমতে হার এড়িয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
শুক্রবার (৭ এপ্রিল) ভোরে এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক আর্জেন্টিনা।
ঘরের মাঠে দুর্বল প্রতিপক্ষকে পেয়েও জয় তুলতে পারেনি আর্জেন্টাইন নারীরা। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।
ঘরের মাঠে শুরু থেকেই বল দখল এবং আক্রমণে আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। পিছিয়ে ছিল না ভেনেজুয়েলার নারীরাও।
তারাও প্রতি আক্রমণে জমিয়ে তোলে খেলা। দুর্দান্ত লড়াইয়ের পুরস্কারটাও দ্রুত পেয়ে যায় ভেনেজুয়েলা।
প্রথমার্ধের নির্ধারিত সময়ের সাত মিনিট আগে মারিয়ানা স্পেকমায়ারের গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা।
পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। তবে বেশকিছু সুযোগ হারানোয় দ্রুত ম্যাচে ফেরা হয়নি স্বাগতিকদের।
ম্যাচ তখন একেবারেই হারের পথে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের শেষ মিনিটের খেলা চলছে।
এমন সময় হুট করেই ভেনেজুয়েলার জালে বল জড়ান আলদানা কোমেত্তি। আর তাতে শেষমেশ হারের লজ্জা এড়াতে পারে আর্জেন্টিনা ।
আরও পড়ুন:
- রঙ দিয়ে তৈরি হচ্ছে নামিদামি সব ব্র্যান্ডের শ্যাম্পু
- সরবরাহ কমায় মানিকগঞ্জে বেড়েছে সবজির দাম
- মেঘনা নদীর কচুরিপানার অভয়ারণ্য অবস্থা নৌপথের
- বঙ্গবাজারে ব্যবসায়ীরা ঈদের আগেই ব্যবসায় ফিরতে চান
- সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে
- কানাডায় প্রবল তুষারঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১০ লাখ মানুষ
- ৭৫ ঘণ্টা পর নিভল বঙ্গবাজারের আগুন

Comments are closed.