গুজরাট টস জিতে ব্যাটিংয়ে নামলো

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে রশিদ খানের নেতৃত্বাধীন গুজরাট।

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন।

আইপিএলের ১৬তম আসরের ১৩তম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স।

তারা চলতি আসরের উদ্বোধনী ম্যাচে আইপিএলের তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারায়। দ্বিতীয় ম্যাচে গুজরাট হারায় দিল্লি ক্যাপিটালসকে।

অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে হেরে যায়। দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে জয়ে ফিরে।

আজ গুজরাট ও কলকাতার তৃতীয় ম্যাচ। দুই দলই জয়ের জন্য মরিয়া।

আরও বলুন:

এন এ এন  টিভি

Share this news as a Photo Card