শ্রীলঙ্কার পর পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন জস বাটলার

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ড তারকা জস বাটলার।এমনকি অস্ট্রেলিয়ায় হতে যাওয়া ‘হোয়াইট-বল’ সফরেও তার খেলা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে। তার পরিবর্তে জর্ডান কক্স উইকেটকিপিং ও মিডল অর্ডারে দীর্ঘ সময় খেলার সুযোগ পেতে যাচ্ছেন।

গত বৃহস্পতিবার হেডিংলিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান বাটলার। শুরুতে তিনি মাঠ ছাড়লেও পরে কিছুক্ষণ ব্যাটিং চালিয়ে যান। চোটের প্রকৃত অবস্থা জানার অপেক্ষায় থাকলেও ম্যাককালাম তাকে অক্টোবরের পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ দিয়েছেন। ক্রিকইনফোর তথ্যমতে, নভেম্বরের অস্ট্রেলিয়া সফরের আগে তার সুস্থ হয়ে ফেরার সম্ভাবনাও খুবই কম।

এমন পরিস্থিতিতে কোচ ম্যাককালাম বলেন, খেলোয়াড়দের চোট পাওয়াটা নিশ্চয়ই কাম্য নয়, তবে এর ফলে দলের স্কোয়াডের গভীরতা সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যায়। বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তনের ফলে ট্রফি জিততে ইংল্যান্ডকে ১৩টি ম্যাচ খেলতে হবে, যার ফলে খেলোয়াড়দের চোট পাওয়াটা একরকম অনিবার্যই হয়ে দাঁড়িয়েছে।

ম্যাককালাম বলেন, আমরা জানি এই সূচিটি বেশ কঠিন ও শ্রমসাধ্য। আমি চাই আমাদের দলটি যেন হয় সবচেয়ে ফিট, দ্রুতগতির, প্রাণবন্ত এবং শক্তিশালী হয়। আমি সত্যিই বিশ্বাস করি, এই দিকটিতে আমাদের আরও উন্নতির সুযোগ রয়েছে। বিশ্বকাপের আগে ইংল্যান্ড ২০টি বা ২১টি ওয়ানডে খেলবে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকায় তিনটি (জানুয়ারিতে) এবং এরপর পাকিস্তান (মে) ও নিউজিল্যান্ডের (সেপ্টেম্বরে) বিপক্ষে পাঁচটি করে ম্যাচ রয়েছে। টেস্ট কোচ হিসেবে এ ধরনের ম্যাচের প্রতি অনাগ্রহ থাকা সত্ত্বেও ম্যাককালাম জানিয়েছেন, খেলোয়াড়দের ওয়ানডে ফরম্যাটে খেলার অভিজ্ঞতা বাড়ানোর লক্ষ্যে তিনি সূচিতে ‘কিছু প্রস্তুতিমূলক ম্যাচ’ যুক্ত করতে চান।

শিগগিরই ইংল্যান্ড পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের জন্য তাদের দল নির্বাচন করবে এবং চলতি সপ্তাহের শেষের দিকে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। এতে জোফ্রা আর্চার ও জশ টাং অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি সিরিজ থেকে বিরত থাকবেন। তাদের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা টেস্ট সফরের প্রস্তুতি নিতে হবে।

 

 

 

এনএএন টিভি