গণহত্যার জন্য শুধু হাসিনা নয়, আওয়ামী লীগের সকল নেতা কর্মীর বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে পতিত দল আওয়ামী লীগ ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে দলীয় বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু ব্যক্তিগত নয়, দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত।

বুধবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে এসব মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, দেশের গণতন্ত্র ধ্বংস এবং বিরোধী দলের ওপর দমন-পীড়নের জন্য আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সরাসরি দায়ী। বিএনপি মনে করে, এ দায় শুধু শেখ হাসিনার নয়, বরং দলীয়ভাবে আওয়ামী লীগকেও বিচারের মুখোমুখি হতে হবে।

গণহত্যার বিচারে উদাসীনতা রয়েছে অভিযোগ করে তিনি বলেন, দেশে হাজার মানুষ হত্যার দায় নিয়ে ১১ মাস আগে ভারতে পালিয়ে যান জনরোষে পদচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা।একের পর এক হামলা-মামলা, গুম-খুন, গণগ্রেপ্তার আর সর্বশেষ গণহত্যায় সরাসরি যুক্ত ছিলেন তিনি। সুতরাং বিচার শুধু হাসিনার নয়, । এত দীর্ঘ সময় পরও শেখ হাসিনা ও তার দলের বিচার না হওয়া দুঃখজনক।

মির্জা ফখরুল আরও বলেন, “বর্তমানে আওয়ামী লীগ একটি ভয়াবহ দানবে রূপ নিয়েছে। বিরোধী মত দমন করতে তারা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করছে। যারা হত্যা করেছে, নিপীড়ন করেছে—তাদের বিচার হতেই হবে। কোনো অপরাধী ছাড় পাবে না।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card