চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে চলেছে টানা শৈত্যপ্রবাহ

চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে চলেছে টানা শৈত্যপ্রবাহ। কমছে তাপমাত্রার পারদ। শুক্রবার (৬ জানুয়ারি) এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। আর এটাই সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান। তিনি জানান, গত দুদিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এছাড়া বাতাসের আদ্রতার পরিমাণ বেশি। দিনের বেলায় সূর্যের উত্তাপ মিলছে না। এতে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আরও কয়েকদিন এমন পরিস্থিতি বিরাজ করতে পারে।

এদিকে, শীতজনিত রোগের প্রার্দুভাব বাড়ছে। প্রতিনিয়ত নতুন নতুন রোগী আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন।

আবার ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে কৃষি কাজও। ধানের বীজতলা তৈরি, ভুট্টা ও আলুসহ বিভিন্ন কাজ করছেন কৃষকরা। ফলন বিপর্যয়ের আশঙ্কা করেছে কৃষকরা।

Share this news as a Photo Card