চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় চলন্ত ট্রেন থেকে পড়ে গাফফার আলি (৪০) নামে এক জনের মৃত্যু হয়েছে। মৃত্যু গাফফার আলি জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের জিন্নাত আলির ছেলে।
বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার জয়রামপুর রেল স্টেশনের অদুরে আখ সেন্টার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনা গামি কপোতক্ষ ট্রেনটি বিকেল সাড়ে ৫ টার দিকে জয়রামপুর রেল স্টেশনের অদুরে আখ সেন্টার নামক এলাকায় পৌছালে অসাবধানতা বসত গাফফার ট্রেন থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায়।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ এখনো ঘটনাস্থলে আছে। উদ্ধাররের কার্যক্রম চলছে। তিনি আরো বলেন, এখনো পরিবারের লোকজন আসেনি পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকলে সুরতহাল শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। # #
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ
