‘সুড়ঙ্গ’ সিনেমার সাফল্যের পর থেকেই এর সিক্যুয়াল ‘সুড়ঙ্গ ২’ নিয়ে অনেকদিন থেকেই নানা জল্পনা চলছে। সেই জল্পনায় এবার সাড়া এলো সুড়ঙ্গের অভিনেত্রী তমা মির্জার কাছ থেকে।
সম্প্রতি তমা মির্জা জানান, সিনেমাটি আসবে তবে এখনই তিনি নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না ।
ক্যারিয়ারে ভালো কাজের স্বীকৃতি দেরিতে পেলেও এ নিয়ে কোনো আক্ষেপ নেই তমার, বরং তিনি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। এ প্রসঙ্গে তিনি বলেন, “ভালো কাজের স্বীকৃতি অনেকে আগে পায়, অনেকের সময় লাগে। আমি দেরিতে পেলেও যা পেয়েছি, সেটার জন্য আলহামদুলিল্লাহ।” শিগগিরই তার পরবর্তী সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানান তিনি, যা পরিবার নিয়ে উপভোগ করার মতো একটি চলচ্চিত্র হবে।
বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তমা মির্জা স্পষ্ট জানান, আপাতত এ বিষয়ে ভাবছেন না। তমার কথায়, “বিয়ের এখনো সেরকম পরিকল্পনা নেই। কাজটা মন দিয়ে করি, এর মাঝে অন্য কিছুতে ফোকাস করতে চাই না। জন্ম, মৃত্যু, বিয়ে যখন হওয়ার, আল্লাহ্ সেভাবেই ঠিক করে রাখেন। তাই তাড়াহুড়োর কিছু নেই।”
‘সুড়ঙ্গ’ সিনেমার ব্যাপক সাফল্যের পর এর সিক্যুয়েল ‘সুড়ঙ্গ ২’ নির্মিত হবে বলে গুঞ্জন রয়েছে। এ বিষয়ে তমা বলেন, “সুড়ঙ্গ ২-এর একটা আভাস আমরা পেয়েছি। তবে এটার সঙ্গে আমার সম্পৃক্ততা নিয়ে প্রোডাকশন হাউজ বা পরিচালকের সঙ্গে কোনো কথা হয়নি। যদি আমি যুক্ত হই, তাহলে সবাই জানতে পারবে।”
‘সুড়ঙ্গ’ ছবিতে তার অভিনীত ‘ময়না’ ও আফরান নিশোর ‘মাসুদ’ চরিত্র দুটিকে সমাজের বাস্তব প্রতিচ্ছবি হিসেবেই দেখেন তমা।
তিনি বলেন, “মাসুদরা কখনো ভালো হয় না, ময়নারাও ভালো হয় না। লোভী ময়না বা স্ত্রীকে অন্ধভাবে বিশ্বাস করে প্রতারিত হওয়া মাসুদ এরা আমাদের সমাজের আনাচে-কানাচেই আছে।”
সংবাদ সম্মেলনে তমা বলেন, ‘ভালো কাজের স্বীকৃতি আসে সেটা অনেকে অনেক আগে পেয়ে যায়, অনেকের অনেক সময় লাগে। এটাকে আমি আগে পাওয়া বলবো বা অনেক সময় পরে পেলাম কিন্তু যেটা পেয়েছি সেটার জন্য আলহামদুল্লিলাহ্। আমার জন্য সবাই দোয়া করবেন। খুবই তাড়াতাড়ি অফিশিয়ালি এটার ঘোষণা আসবে আমার পরবর্তী ছবি কোনটা আসবে।’
তিনি আরও যোগ করেন, দেরিতে হলেও তার পরবর্তী সিনেমাটি ভালো হবে এবং দর্শক পরিবার নিয়ে ছবিটি উপভোগ করতে পারবে। বিয়ে প্রসঙ্গে তিনি জানান, আপাতত তার বিয়ের কোনো পরিকল্পনা নেই। তিনি তার কাজকে গুরুত্ব দিতে চান।
