
এরপর বারবার অনুরোধ করার পরও কোম্পানি সমস্যাগুলো সমাধান করতে ব্যর্থ হয়েছে। এরপর গাড়ি কোম্পানির ছয় কর্মকর্তার সঙ্গে কীর্তি সিং ব্র্যান্ডটির প্রচারের জন্য শাহরুখ ও দীপিকার বিরুদ্ধে অভিযোগ আনেন।
এরপর রাজস্থান হাইকোর্টে এফআইআর খারিজের আবেদন জানান শাহরুখ ও দীপিকা। শাহরুখের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিবল যুক্তি দেন, ‘বিজ্ঞাপন মানেই পণ্যের মান নিয়ন্ত্রণের দায়িত্ব নেওয়া নয়।’ দীপিকার আইনজীবী মাধব মিত্রও একই কথা তুলে ধরেন, ‘তিনি কেবল ব্র্যান্ডের প্রচারে যুক্ত ছিলেন, পণ্যের মান নিয়ন্ত্রণে তাঁর কোনো ভূমিকা নেই।’

আইনজীবীরা আরও জানান, অভিযোগকারী প্রায় তিন বছর ধরে গাড়িটি ব্যবহার করেছেন এবং ৬৭ হাজার কিলোমিটারের বেশি চালিয়েছেন। যদি তাঁর কোনো অভিযোগ থাকত, তবে তা ভোক্তা আদালতে জানানো উচিত ছিল।
বিচারপতি সুধেশ বংশাল বলেন, ‘এফআইআরের কোনো বাস্তব ভিত্তি নেই। ফলে শাহরুখ, দীপিকা, কোম্পানির ছয় কর্মকর্তাসহ সবার বিরুদ্ধে এফআইআর স্থগিত করা হয়েছে।’

এই গাড়ি প্রস্তুতকারক কোম্পানির সঙ্গে ১৯৯৮ সাল থেকে যুক্ত আছেন শাহরুখ খান। আর ২০২৩ সালের ডিসেম্বরে এ কোম্পানির শুভেচ্ছাদূত হোন দীপিকা পাড়ুকোন। গত বছর কোম্পানির একটি বিজ্ঞাপনে দুই তারকাকে একসঙ্গে দেখা যায়।

One Reply to “আদালতে স্বস্তি পেলেন শাহরুখ-দীপিকা”
Comments are closed.