বৃষ্টি কমে যেতে পারে এবং তাপমাত্রা সামান্য বেড়ে গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও
সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও
চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়- খুলনা, বরিশাল, পটুয়াখালী,
নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে
ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন :
- ‘আগামী বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা যথাসময়ে নেয়া হবে’
- গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- সরকারের খাদ্যগুদামে ২১ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুত আছে : খাদ্যমন্ত্রী
- ঢাদসিক’র উদ্যোগে ৩ হাসপাতালে বিনামূল্যে করা হবে ডেঙ্গু পরীক্ষা
- মেহেরপুরের গাংনীতে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
- সর্বজনীন পেনশনের যুগে প্রবেশ করল বাংলাদেশ
- মিয়ানমারে পাথর খনিতে ভূমিধসে নিহত ৩২
- স্কুলছাত্রীকে সাপে কামড়ানোর পর দুই ঘন্টা ঝাড়ফুঁক, পরে প্রাণহানি
