কুষ্টিয়া কুমারখালীর সততা সৌখিন খামারে শেষ হলো মাছ ধরার প্রতিযোগিতা

দু-দিন ব্যাপি মৎস্য শিকারীদের মাছ ধরার মহা উৎসব শুরু হয়েছিলো ২৪ অক্টোবর দেশের বিভিন্ন জেলার প্রায় অর্ধ শতাধিক মৎস্য আরোহী বরশি নিয়ে মাছ শিকার করতে আসেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের নাতুড়িয়া গ্রামের সততা সৌখিন মৎস্য খামারে।

বিকেল থেকেই শুরু হওয়া বৃষ্টির মধ্যেই মাছ ধরতে ব্যস্ত ছিলেন মৎস্য শিকারীরা। ১৬ টি সিটে প্রতি ৫ জন করে মোট ৮০ জন মৎস্য আরহী অংশ গ্রহণ করেন এই প্রতিযোগিতায়। এমন উৎসব আগে দেখেননি এলাকাবাসী এদিকে মাছ ধরে আনন্দে মেতে ওঠেন শিকারীরা। ২৫ অক্টোবর ছোটো বড় নানান বয়সী মানুষের উল্লাসের মধ্য দিয়ে সমাপ্ত হয় এই উৎসব।

কাজের পাশাপাশি শখের কারনেই বিভিন্ন জেলায় মাছ শিকার করে থাকেন বলে জানান পাবনা থেকে আশা এক মৎস্য শিকারি বাপ্পি রহমান।

দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হওয়ায় সার্থক ও আগামীতে বড় পরিসরে এমন প্রতিযোগিতা দেওয়ার আশা ব্যক্ত করেন সততা সৌখিন খামারের উদ্যোক্তা মো.চাঁদ আলী মোল্লা।

এনএএন টিভি