প্র্রেমে ভাসছেন সাদিয়া আয়মান-রেদওয়ান রনি

গত ২০ অক্টোবর ছিলো জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনির জন্মদিন। বিশেষ দিনটি উদযাপনের জন্য হাজির হয়েছিলেন তার সহকর্মীরা । সাদিয়া আয়মান ও ছিলেন । সব অতিথীর মধ্যে নজর কাড়েন সাদিয়া ।

যাকে পরোক্ষভাবেই ‘প্রিয়তমা’ বলে সম্বোধন করেছেন রনি। এর পর থেকেই গুন্জন উঠেছে তারা প্রেম করছে ।

নির্মাতার এক পোস্ট ঘিরে শুরু হয়েছে এ ফিসফাস। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান। তবে রহস্য জমিয়ে রাখলেন। দিলেন দায়সারা উত্তর।

রেদওয়ান রনির সঙ্গে প্রেমের গুঞ্জ নিয়ে সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘সামাজিক মাধ্যমে মানুষ অনেক কিছুই বলে। এগুলো নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না।’

অভিনেত্রী আরও বলেন, ‘যদি সত্যি হয়ে থাকে দুই পক্ষ থেকে বিষয়টি আসবে। সামাজিক মাধ্যমে এমনিতে মানুষ কত কিছুই বলে। যে যা বলছেন, বলতে দেন।

রনি-সাদিয়ার সম্পর্ক ঠিক কেমন জানতে চাইলে উত্তরে সাদিয়া আয়মান বললেন, ‘নরমাল, কেমন আর হবে।’এরপর আর কথা বাড়াননি। সোজাসুজি সংযোগ বিচ্ছিন্ন করে দেন অভিনেত্রী।

গত ২০ অক্টোবর রনির জন্মদিন উদযাপনের জন্য জড় হয়েছিলেন তার সহকর্মীরা। এরমধ্যে ছিলেন সাদিয়া আয়মান, মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, আশফাক নিপুন, এলিটা করিম প্রমুখ। সে আয়োজনের ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেন রনি। ক্যাপশনে লেখেন, ‘এই সপ্তাহে সোশ্যাল মিডিয়া, মেসেজ এবং ফোন কলে জন্মদিনের ভালোবাসা পাওয়ায় অভিভূত হয়েছি। প্রতিটি ইচ্ছা, সুন্দর শব্দ আর আন্তরিক ভালোবাসা আমার দিনটি বিশেষ করে তুলেছে।’

এরপর লেখেন, ‘আমি সত্যি দুঃখিত, প্রত্যেককে ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারিনি। একই সাথে আমি কৃতজ্ঞ, আমার চারপাশে এমন চমৎকার মানুষ থাকার জন্য।’

নির্মাতা আরও লেখেন, ‘আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! আমি খুব খুশি এবং প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আমাকে এত ভালোবাসা এবং প্রশংসা করার জন্য।’

এদিকে রেদওয়ান রনির ছবিতে সহকর্মীদের অনেকে মন্তব্য করেছেন। সেখানে সাদিয়ার মন্তব্যটি যেন গুঞ্জন আরও উসকে দিয়েছে। কেননা তিনি লেখেন, ‘আমার জীবনে যা পেয়েছি তার মাঝে তুমি সবচেয়ে সেরা।’ তারপর থেকেই বিষয়টি নিয়ে তুমুল চর্চা শুরু হয়।

Share this news as a Photo Card