খুলনায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সোহাগ পাটোয়ারী নামে এক যুবককে হত্যা করেছে।
সোমবার দিবাগত মধ্য রাতে নগরীর ৪নং কাশেম সড়ক সবুজপল্লী এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।
পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছেন।
হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ১২টার দিকে ফোন করে সোহাগকে ডেকে নেয় দুর্বৃত্তরা।
সবুজপল্লী প্রধান সড়কের পাশে পৌছামাত্র ওৎপেতে থাকা দুর্বৃত্তরা চা-পাতি ও
ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন :
- আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল আটক, অতঃপর…
- রংপুর শহর এ চলছে প্রধানমন্ত্রীকে বরণের প্রস্তুতি
- দেশের ১১টি অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়ের আভাস
- আজ থেকে খোলা সয়াবিন তেল বিক্রি নিষিদ্ধ
- ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আবারও ট্রেন চলাচল শুরু
- মঙ্গলবার থেকে আমরণ অনশনে বসার ঘোষণা দিল শিক্ষকরা
- নরসিংদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- ডিএসসিসি ২০২৩-২৪ অর্থবছরে মশা মারতে বরাদ্দ ৪৬ কোটি ৭৫ লাখ টাকা
- সখীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
- প্রেমিকার ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে ব্ল্যাকমেইল, প্রেমিক গ্রেফতার
- কিশোরগঞ্জে পাচারের সময় ১০৩ কেজি গাঁজা উদ্ধার; আটক ২
- ৬৮ তলা থেকে লাফাতে গিয়ে ফরাসি স্টান্টম্যান ‘রেমি’র প্রাণহানি
