নরসিংদীর রায়পুরায় প্রয়াত ডা: জয়নাল আবেদীন স্মৃতি হ্যাভেন ক্লাব এর উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বর্ণিল সাজে আনন্দঘন পরিবেশে ব্যাপক প্রস্তুতি নিয়ে ক্রীড়া প্রেমী হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে প্রয়াত ডা: জয়নাল আবেদীন স্মৃতি হ্যাভেন ক্লাব জয়ী হয়ে পুরস্কার লাভ করেন। আজ বিকালে নরসিংদীর রায়পুরায় ভেলুয়ারচর হাই স্কুল মাঠে ভেলুয়ারচর হাই স্কুল সভাপতি আফজাল হোসেন এর সভাপতিত্বে ও অত্র ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি সৌদিপ্রবাসী এমদাদুল হক এর খেলা পরিচালনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন নরসিংদী জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্রীড়াবিদ সাবেক রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী।

খেলা শুভ উদ্ধোধন করেন রায়পুরা বাসীর গর্ব জনপ্রিয় নেতা রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব ফেরদৌছ কামাল জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: সোহেল রানা, ক্রীড়া শিক্ষক আমজাদ আলী,সমাজ সেবক ডা: খোকন সহ স্থানীয় গন্যমান্য বক্তিবর্গরা।
প্রধান অতিথি বলেন, প্রয়াত ডা: জয়নাল আবেদীন একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন। তিনি কর্মরত অবস্থায় অসুস্থ রোগেদের সেবা দিতে মন প্রাণ দিয়ে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে এলাকার অসুস্থস্থ্য মানুষের জন্য প্রকৃত মানবসেবার দিতে সব সময় কঠিন ভুমিকা পালন করেছিলেন। মানুষ তার মানব সেবার কথা র্দীঘদিন মনে রাখবে। তিনি এলাকার মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে অন্যরকম দৃষ্ঠান্ত স্থাপন করেছেন। এলাকার বাসী তার স্থাস্থ্য সেবার কথা কোন দিন ভুলবে না। তার মত জনদরদী মানুষ দেখা খুবই বিরল। মরহুমের আতœার মাগফেরাত কামনা করছি। তিনি আরো বলেন, করতে প্রয়াত ডা: জয়নাল আবেদীন স্মৃতি হ্যাভেন ক্লাব তাকে স্বরন করতে যে উদ্যোগ গ্রহন করায় উক্ত সংগঠনের সভাপতি ও সেক্রেটারী সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা
