কৃষিপণোদনা কর্মসূচির আওতায় ফরিদপুর সদর উপজেলায় খরিপ-২ মৌসুমে নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে ১,৫০০টি উন্নত জাতের নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাসুদ রানা, সহকারী কৃষি কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আব্দুর রব এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং চারা গ্রহণকারী কৃষকরা।
বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, “২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে নারিকেলের চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার ৩০০ জন কৃষককে পাঁচটি করে উন্নত জাতের নারিকেলের চারা দেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে একদিকে যেমন কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি নারিকেল উৎপাদনও বৃদ্ধি পাবে।”
এনএএন টিভি /শরিফুল ইসলাম

One Reply to “ফরিদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেলের চারা বিতরণ”
Comments are closed.