ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন- লোকমান মিয়া (২৯), আমজাদ (১৮) ও শরীফ (১৫)।
এদের মধ্যে লোকমান ও আমজাদের বাড়ি সরাইল উপজোলার সদর ইউনিয়নের নিজসরাইল এবং শরীফের বাড়ি জিলকুদার পাড়া গ্রামে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান,
দুপুরে নির্মাণ শ্রমিক লোকমান তার দুই সহযোগী আমজাদ ও শরীফকে নিয়ে তেরকান্দা গ্রামের বরকত আলীর বাড়িতে নির্মাণাধীন সীমানা প্রাচীরে রডের কাজ করছিলেন।
এ সময় বিদ্যুতের তার রডে জড়িয়ে গেলে তারা তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আরও পড়ুন :
- পরবর্তী তিন দিনে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস
- মতলব উত্তরে ঘরে ঘরে সর্দি-জ্বর, ডেঙ্গু আতঙ্ক
- চায়না দুয়ারীতে ধ্বংস মেঘনা ও ধনাগোদা নদীর মৎস্যভান্ডার
- জমি নিয়ে শত্রুতার জেড় ধরে অর্ধ শতাধিক গাছ কর্তন
- নারায়ণগঞ্জ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি গ্রেফতার
- লালপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় শিবির নেতাসহ গ্রেফতার ৫
- হবিগঞ্জের হরিপুর এলাকায় ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে নবজাতক চুরি
- নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মৃত ১ ও আহত ১০-১২
- জিয়াউর রহমানের আমলেই রোহিঙ্গা সংকটের শুরু : ওবায়দুল কাদের
- ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যার্থ: জিএম কাদের
- দেশি ফল জাম্বুরায় রয়েছে ঔষধি গুণ
- ফতুল্লার সস্তাপুর এলাকায় কিশোর গ্যাং হামলা চালিয়ে দুই কলেজ ছাত্রকে মারধর
- টাঙ্গাইলে নিখোঁজের ১৩ ঘণ্টা পর এক যুবকের লাশ উদ্ধার
- ইকবাল হত্যা মামলার পলাতক আসামি ২৯ বছর পর গ্রেফতার
- বঙ্গবন্ধুকন্যার প্রতিটি পদক্ষেপ বাংলার মানুষের কল্যাণের জন্য : নিখিল
- ঝিনাইদহে দুই পক্ষের মারামারিতে একজন নিহত
