গাজীপুরে গলায় রশি পেঁচানো এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নিহতের লাশ সিটি করপোরেশনের পূবাইল থানাধীন বাদুন নাগপাড়া এলাকার
জয়দেবপুর-পূবাইল সড়কের পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয়।
আনুমানিক ৩৫/৩৬ বছর বয়সের নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার এস আই মো: শওকত এমরান জানান,
মঙ্গলবার সকালে বাদুন নাগপাড়া এলাকায় পঁচা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে জয়দেবপুর-পূবাইল সড়কের
পাশের জঙ্গলে এক ব্যক্তির গলিত লাশ দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
নিহতের গলায় রশি পেঁচানো ছিল।
ধারণা করা হচ্ছে, অন্ততঃ ৫/৭ দিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ সেখানে ফেলে রাখে।
অজ্ঞাত ওই পুরুষ ব্যক্তির পরনে চেক লুঙ্গি ও টি-শার্ট রয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন :
- ঝিনাইদহের শৈলকুপায় স্ত্রী হত্যার অভিযোগে ঘাতক স্বামী গ্রেফতার
- মেয়াদোত্তীর্ণ ওষুধ ও উন্মুক্ত মেডিকেল বর্জ্য রাখায় এক লাখ টাকা জরিমানা
- বাবার সহকর্মীদের গণধর্ষণে অন্তঃসত্ত্বা দুই কিশোরী বোন
- অস্ট্রেলিয়ার শিশু পরিচর্যা কর্মীর বিরুদ্ধে ১৩৬ ধর্ষণের অভিযোগ
- বিকাশে প্রতারিত হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা, রেখে গেলেন চিরকুট
- চীনে ভারী বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ১১, নিখোঁজ ২৭
- প্রয়াত বাবার এক সপ্তাহ পর চলে গেলেন অভিনেতা ক্লাউড
- লেকের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
- ফেনী রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
- বরিশালের মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
- বিএনপি ঢাকা অবরোধ করতে গিয়ে পালিয়েছে: তথ্যমন্ত্রী
- বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরায় প্রবেশের ক্ষেত্রে ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক
- ঢাকা-নারায়ণগঞ্জ রেলরুটে ট্রেন চলাচল শুরু হলো
- শরীয়তপুর জেলায় শিশুর লাশ উদ্ধার, মুক্তিপণ না পেয়ে হত্যা
- শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কোনো দিন পালায়নি: প্রধানমন্ত্রী
