পার্বত্য জেলার বান্দরবানে রূম্পা দাশ (৩০) নামে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় বান্দরবান পৌরসভার ৬ নং ওয়ার্ডের বনরূপাপাড়ার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রূম্পা দাশ বান্দরবান সদর থানার পুলিশ সদস্য। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রায় এক বছর ধরে বনরূপাপাড়ার ২ নম্বর গলির পার্থ মিত্রদের ভাড়া বাসায় সাত বছর ও সাত মাস বয়সি সন্তান এবং স্বামী সৌরভ কুমারসহ বাস করছিলেন রূম্পা। আজ সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রয়োজনে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান। প্রাথমিক ধারণা পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।
এনএএন টিভি / মো. ইসমাইলুল করিম

One Reply to “বান্দরবানে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার”
Comments are closed.