মেঘনায় ট্রলার ডুবি, বাবা-ছেলে নিখোঁজ

ভোলার মেঘনায় নদীতে মালবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে বাবা-ছেলেসহ দুজন নিখোঁজ রয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) ভোরে ভোলা সদর উপজেলার মেঘনায়  রাজাপুর ইউনিয়নের মাছঘাট সংলগ্ম মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন মিয়া।

পুলিশ জানায়, ভোলার মনপুরা থেকে একটি ট্রলার ভাঙ্গারির পণ্য নিয়ে বরিশাল মেহেন্দীগঞ্জ যাওয়ার পথে পণ্যবাহী ট্রলারটি মেঘনা নদীর জোরখাল এলাকায় তীব্র স্রোতে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা মো. রিয়াজ সর্দার (২৭),

মো. রুবেল খা (২৫), মো. ফারুক (৪০), মো. শাকিল (২২), মো. রাসেল (৩০), মো. পারভেজ (৩২), মো. রাজ্জাক (৬২) ডুবে যান।

পরে জেলেদের সহায়তায় সদর থানা–পুলিশ, নৌ–পুলিশ ও কোষ্ট গার্ড টিম পাঁচজনকে উদ্ধার করে।

বাকি দুজন এখনো নিখোঁজ রয়েছেন। তারা হলেন আব্দুর রাজ্জাক সর্দার (৬২) ও তার ছেলে পারভেজ সর্দার (২৮)।

তারা সবাই বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া গ্রামের বাসিন্দা।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন মিয়া সন্ধায় গণমাধ্যমকে বলেন,

ভোলার রাজাপুরে ট্রলার ডুবির ঘটনায় সাতজন নিখোঁজ ছিল। সদর থানা পুলিশের টিম, ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ও নৌ-পুলিশ উদ্ধার অভিযানে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দুজন এখনো নিখোঁজ। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন :

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card