দক্ষিণ আফ্রিকা সফর ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বিকেল ৪টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
ব্রিকস সম্মেলনে যোগদান পরবর্তী এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, সফরটা অত্যন্ত ফলপ্রসূ ছিল।
বিশেষ করে, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার সময় আমাদের বাণিজ্যিক নানা পথ প্রশস্ত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সফরে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দেখা হয়েছে আমার।
তাদের সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্য প্রসার ও একে অপরের সহযোগিতার বিষয়ে নানা আলোচনা হয়।
সরকারপ্রধান সফরের প্রসঙ্গ তুলে বলেন, আমি সেখানে বক্তৃতায় বলেছি, সব হুমকি ও যুদ্ধের বিরুদ্ধে কথা বলতে হবে।
বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তার বিষয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছি।
নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বন্ধ করারও আহ্বান জানিয়েছি।
আরও পড়ুন :
- ডাব এখন বড়লোকের পানীয়
- সাইপাড়া গ্রামে বিয়ের চার দিন পর স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ
- গত ১৯ দিন যাবৎ নিখোঁজ হবিগঞ্জের এক যুবক
- বরগুনায় খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় ৪ কিশোরসহ আটক ৫
- মঙ্গলবার মাগুরার মহম্মদপুরে মৎস্যজীবী লীগের উদ্যোগে শোকসভা
- আটপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- অস্ট্রেলিয়ায় এক নারীর মস্তিষ্কে তিন ইঞ্চি লম্বা কৃমি
- টঙ্গীতে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- অনলাইন থেকে তারেক রহমানের বক্তব্য অপসারণের কাজ শুরু করেছে বিটিআরসি
- ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড
- নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে থাকতে হবে: শিক্ষামন্ত্রী
