রাজধানীর লালবাগে গণপিটুনিতে মো. তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে শহীদনগর লোহার ব্রিজ এলাকায় নেশাগ্রস্ত হয়ে মাতলামি করলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় নেশাগ্রস্ত হয়ে মাতলামি করলে তৌফিকুলকে পিটুনি দিয়ে আজিমপুর আর্মি ক্যাম্পে খবর দেয় উত্তেজিত জনতা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশময়নাতদন্তেরজন্যঢাকামেডিকেলকলেজহাসপাতালেমর্গেরাখাহয়েছে। বিষয়টিলালবাগথানাকেজানানোহয়েছে।

One Reply to “গণপিটুনিতে লালবাগে একজনের মৃত্যু”
Comments are closed.