রাজধানীতে সবুজবাগের পূর্ব রাজারবাগ এলাকার একটি বাসায় ধ্রুব সরকার (১৯) নামে এক কলেজশিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মৃত ধ্রুব সরকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার উত্তর কায়েতপাড়ার জয় গোপাল সরকারের ছেলে।
তিনি পরিবারের সঙ্গে সবুজবাগের পূর্ব রাজারবাগ ১২/ডি নম্বর বাড়িতে থাকতেন।
সোমবার (১৫ মে) সকালে রাজধানীতে মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজার আলী খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার (১৪ মে) দিনগত রাতে বাবা-মায়ের সঙ্গে রাগারাগির পর অভিমান করে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন ধ্রুব।
দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে যায়।
সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মধ্যরাতে তার মরদেহ উদ্ধার করা হয়। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন :
- ধর্ষণ মামলায় অবশেষে কারাগারে পাঠানো হলো বড় মনিরকে
- মেডিকেলে চান্স না পেয়ে আত্নহত্যা করলো শিক্ষার্থী!
- ফতুল্লায় যৌতুকের দাবিতে আইনজীবী স্ত্রীকে মারধর
- মোখায় স্থগিত এসএসসি পরীক্ষাগুলো কবে হবে, জানালেন শিক্ষামন্ত্রী
- প্রতারক কামালের বিরুদ্ধে মানহানী মামলায় সমন জারি
- ঘূর্ণিঝড় মোখার কবলে পড়ে ৩ লবণচাষির মৃত্যু
- ঝিনাইদহে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত
- মিয়াভাই খ্যাত অভিনেতা ফারুক ইন্তেকাল করেছেন
- ‘মা দিবসে’ মা হলেন মানসিক ভারসাম্যহীন এক তরুণী
- সিএমইউর অধিভুক্ত সব প্রতিষ্ঠান রোববার বন্ধ ঘোষণা
- নড়াইলে কৃষককে হত্যা; পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড
- মাহমুদউল্লাহ রিয়াদ ভক্তদের যা বললেন বিসিবি সভাপতি
