২৩/১১/২৪, সন্ধ্যায় গাজীপুর জেলার টঙ্গী বাজার এলাকায় রাষ্ট্র সংস্কার যুব আন্দোলন এর কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মাশকুর রাতুল এবং সমন্বয়ক মোনাব্বের নিশাত এর উপস্থিতিতে, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলন গাজীপুর মহানগর এবং থানা নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠক শেষে নিজ নিবাসে ফেরার সময় হামলার শিকার হন রাষ্ট্র সংস্কার যুব আন্দোলন এর টঙ্গী পূর্ব থানা আহবায়ক ও জুলাই আন্দোলনের অন্যতম নেতৃত্ব, মো:আরিফুল ইসলাম।
গতরাতে সন্ত্রাসীরা বৈঠকস্থলের আশেপাশেই ওৎ পেতে ছিলো বলে জানা যায়। হামলার ঘটনায় আহত আরিফুল ইসলাম সহ প্রতক্ষ্যদর্শীদের বিবরণে হামলাকারীদের চিহ্নিত করা গেছে। টঙ্গী ওয়ার্ড আওয়ামীলীগের নেতা আজহার ব্যাপারীর ছেলে সোহান এবং তার সন্ত্রাসী বাহিনী আরিফুলের উপর হামলা করে বলে জানা যায়। উল্লেখ্য, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলন নেতা, আরিফুল ইসলাম জুলাই আন্দোলনে সক্রিয় থাকায় এবং সোহানের পিতার দুর্নীতি নিয়ে সরব অবস্থানের কারনেই হামলার শিকার হতে হয়েছে তাকে।
উক্ত হামলার ঘটনার প্রতিক্রিয়ায় রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের প্রধান সমন্বয়ক মাশকুর রাতুল বলেন, “স্থানীয় পর্যায়ে এখনও ফ্যাসিবাদী আওয়ামীলীগের দোসররা সক্রিয়। জাতির জন্য এ যেন এক অশনি সংকেত! তবে এই সকল হামলা বা আঘাত করে আমাদের ফ্যাসিবাদকে কবর দেওয়ার লড়াইকে থামানো সম্ভব নয়। আমরা আমাদের অবস্থান থেকে তাদের প্রতিহত করে যাবো।”
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় অভিগোগ জানানো হয়েছে। রাষ্ট্র সংস্কার যুব আন্দোলন এই হামলার নিন্দা এবং অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছে।
