দেশের ছয় বিভাগের কিছু স্থানে এবং বাকি দুই বিভাগের দু-একটি জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এ ছাড়া সারা দেশে দিনে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর।
রোববার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এবং ও খুলনা বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ পূর্বাভাস সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত।
এছাড়া রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
রোববার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
আরও পড়ুন :
- ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অভিনেত্রী সুচন্দ্রা নিহত
- আইকিউএয়ারের বায়ুদূষণ তালিকায় অষ্টম অবস্থানে ঢাকা
- আটকে থাকা পর্যটকদের উদ্ধার করল ভারতীয় সেনাবাহিনী
- বরিশালের কীর্তনখোলা নদী থেকে পথশিশুর লাশ উদ্ধার
- নাইকো মামলায় খালেদার আবেদন শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ!
- নরসিংদীতে আ:লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্ধোধন
- নোবেলের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে: ডিবি প্রধান
- ৩৫ বছর প্রতিষ্ঠায় বাংলাদেশ ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
