পাটগ্রামে ইতি (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার উপজেলার বাউরা ইউনিয়নের বাউরা বাজার এলাকায় শ্বশুর বাড়ি থেকে ইতির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মৃতের শ্বাশুড়ি আমেনাকে (৫৭) শুক্রবার সকালে আটক করে পুলিশ।
ইতি বাউরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা দুলাল মিয়ার ছেলে আল আমিনের (২২) স্ত্রী।
আল আমিন পেশায় ট্রাকের হেলপার। ইতি পাটগ্রাম উপজেলার স্টেশন পাড়ার ইস্রাফিলের মেয়ে।
পুলিশ জানায়, গত কয়েক দিন ধরে ইতির স্বামী আল আমিন বাড়িতে আসেন না।
গতকাল শুক্রবার রাতে পরিবারের সবাই খেয়ে ঘুমাতে গেলেও ইতি না খেয়ে তার শোবার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেন।
পরে শাশুড়ি খাওয়ার জন্য ডাকতে গেলে ইতির দরজা বন্ধ পান। এক পর্যায়ে দরজার/বেড়ার ফাঁক দিয়ে ইতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পাটগ্রাম থানা পুলিশ ইতির লাশ উদ্ধার করে থানায় নেয়। পরে শনিবার সকাল ৭টার দিকে ইতির শাশুড়ি আমেনা বেগমকে আটক করে থানায় নেয় পুলিশ।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক গৃহবধূ ইতির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই গৃহবধুর শাশুড়িকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন :
- পদ্মায় গোসলে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ
- কয়লা নিয়ে মোংলা বন্দরে চীনা জাহাজ ‘এম ভি জে হ্যায়’
- পরিকল্পনামন্ত্রী : দুই সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হলে ক্ষমা করবেন
