গাজীপু‌রে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

গাজীপু‌রের টঙ্গী‌তে মোশারফ হো‌সেন (৩০) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শ‌নিবার (১০ জুন) সকাল সা‌ড়ে ৭টায় টঙ্গীর পাগার এলাকার ফ‌রিদ খান রো‌ডের বি‌বি ম‌রিয়ম স্কু‌লের পেছন থে‌কে ওই যুব‌কের গলা কাটা লাশ‌টি উদ্ধার করা হয়।

নিহতের পিতার নাম মোহাম্মদ আলী, বাড়ি বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলা সদরের করি হাটিয়া গ্রামে। নিহত মোশারফের সুনামগঞ্জ জেলায় বাড়ি হলেও টঙ্গী‌তে বসবাস করতেন তিনি।

এলাকাবা‌সীর বরাত দি‌য়ে পু‌লিশ সূত্র জানায়,

‘ওই যুব‌কের গলা কাটা লাশ প‌ড়ে থাক‌তে দে‌খে এলাকাবা‌সী ৯৯৯-এ ফোন দেয়। প‌রে ঘটনাস্থল থে‌কে লাশ উদ্ধ‌র করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।’

টঙ্গী পূর্ব থানার ও‌সি মো. আশরাফুল ইসলাম জানান,

‘লাশ উদ্ধা‌র করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন :

এনএএন টিভি