দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ ও ২ আসনের ভোট গ্রহনের সময় জাল
ভোট প্রদান, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাসহ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বজলুর রহমান (৩৬), আরিফুল ইসলাম লাল্টু (৪০) ও মো. সামিউল (২৬) নামে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।
বরিবার (৭ জানুয়ারি) নির্বাচন চলাকালিন সময় পৃথক তিনটি ভ্রাম্যমান আদালত
এক জনকে ৩ বছর, এক জনকে ২ বছর ও একজনকে সাত দিনের কারাদন্ডের এ রায়
প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা ২ আসনের জীবননগরে জাল ভোট
দেওয়ার চেষ্টা করায় মো. সামিউল (২৬) নামের এক যুবককে ৩ বছরের কারাদণ্ড
দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাঁকা
গ্রামের মো. মতিয়ার রহমানের ছেলে।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, সামিউলের কাছ
থেকে নৌকা প্রতীকে সীল মারা ১১টি ব্যালট পেপার উদ্ধার হয়। পরে ভ্রাম্যমান
আদালত তাকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৮১ এর ১ ধারায় ৩ বছরের কারাদণ্ড
দেন।
চুয়াডাঙ্গা ২ আসনের দর্শনার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ
একজনকে ২ বছরের কারাদণ্ড প্রদান করেন। রবিবার ভোটের দিন দর্শনায় অভিযান
চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্পিতা আক্তার।
চুয়াডাঙ্গা ১ আসনের আলমডাঙ্গায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় ভ্রাম্যমাণ
আদালতে নৌকা প্রতীকের এক সমর্থক ফরিদপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে
বজলুর রহমানকে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
- আরও পড়ুন :
- কেন্দ্রীয় আ.লীগ নেতা আফজালের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ
- নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় বিকালে
- ভোটারদের হাতে-পায়ে ধরেও ভোট কেন্দ্রে আনতে পারেনি: গণতন্ত্র মঞ্চ
- নোয়াখালী-৫ আসনে নিজ কেন্দ্রে ভোট দিলেন ওবায়দুল কাদের
- ১১০ বোতল ফেন্সিডিল (মাদকদ্রব্য) সহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
- বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বেসরকারি প্রা. বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত
- সাতক্ষীরায় স্ত্রীর সাথে বিরোধে শিশু সন্তানকে পুড়িয়ে হত্যা করেছে পিতা
- গাইবান্ধায় বাস ও বিজিবি টহল পিকআপের সংঘর্ষে আহত ৮
- কেন্দ্রীয় আ.লীগ নেতা আফজালের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ
