জেলা পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেনের নেতৃত্বে ডিবি র একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে অভিযান পরিচালনা করে।
গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সদর উপজেলার কলমেরটারী চাপড়া সরমজানী এলাকায় অভিযানে গিয়ে নিজ বসতবাড়ি থেকে ভিসা প্রতারক চক্রের সদস্য মোঃ মুসা আলী (২৫), পিতা মোঃ আমের আলী, গ্রাম কলমেরটারী চাপড়া সরমজানী, থানা ও জেলা নীলফামারী-কে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশের প্রাথমিক তথ্যে জানা যায়, গ্রেফতারকৃত মুসা আলী বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রবাসগামী সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন। তিনি ভিসা ও বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার বিষয়ে নীলফামারী থানায় এফআইআর নং-৩৫, তারিখ ৩১/১০/২০২৫ খ্রিঃ, জিআর নং-৩৩০ মূলে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ১৭(২)(ক)/১৮(২)/২২(২)/২৪(২)/২৭( ২) ধারায় মামলা রুজু করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, ভিসা প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এনএএন টিভি / ওমর ফারুক

2 Replies to “নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে ডিবি”
Comments are closed.